চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধার আত্মহত্যা: তদন্তের খবরে সবই ভুল

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৫:০৭ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

সচিবের কারণে মুক্তিযোদ্ধার আত্নহত্যার ঘটনায় তদন্ত চলছে বলে এতোদিন সবাই জানলেও আসলে কোনো তদন্ত হচ্ছে না। তদন্তের কথাকে ‘মিসকমিউনিকেশন’ হিসেবে উল্লেখ করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ মিজানুর রহমান। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেছেন, তিনি ঘটনার তদন্ত করছেন না, বরং তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ করছেন।

এখন পর্যন্ত কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেছেন, হয়তো কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে। আমি বিষয়টা পরিষ্কার করি। আমি কিন্তু সচিবের ব্যাপারে তদন্ত করছি না। করতে পারিও না। জুনিয়র একজন হয়ে সিনিয়র কারো বিষয়ে তদন্ত করা যায় না। আমি মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নানান তথ্য উপাত্ত সংগ্রহের দায়িত্ব পালন করছি। 

‘পত্রিকা থেকে হোক, অথবা আশপাশের এলাকা থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। আমি সেটাই করছি। তথ্য-উপাত্ত সংগ্রহের কাজে আগেও আমি চট্টগ্রামে এসেছি, এখনো আমি এখানেই আছি,’ উল্লেখ করে তিনি একাধিকবার মুক্তিযোদ্ধা আইয়ূব খানের বাড়ি পরিদর্শন করে তার স্বজনদের সঙ্গে কথা বলেছেন বলে জানান।

সংগ্রহের কাজ শেষ করে আজকালের মধ্যেই সব তথ্য উপাত্ত তিনি জমা দিয়ে দেবেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ মিজানুর রহমান। 

তদন্তের বিষয়ে তা হলে কি হবে জানতে চাইলে তিনি বলেন, মুক্তিযোদ্ধার আত্নহত্যার ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাই সেটা তদন্ত করবে শাহবাগ থানা পুলিশ আর পুরো ঘটনার তদন্ত করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

‘পুলিশের বাইরে তদন্তের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যাকে দায়িত্ব দেবে তিনি সেই তদন্ত পরিচালনা করবেন,’ বলে জানান শেখ মিজানুর রহমান।

ট্যাগ: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়মুক্তিযোদ্ধার আত্নহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্ট অভিষেকেও মুস্তাফিজ চমক

পরবর্তী

It is actually a Hatrick: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরবর্তী

It is actually a Hatrick: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে ৯৭৯ জন ভারত যেতে যায়

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT