অর্থনীতি

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়লো

মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির জন্য অর্থের বিনিময় চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর বিষয়ে আলোচনা ও অর্থের বিনিময় চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২১-২২ অর্থবছরের বাজেটে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানো হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন: গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মুক্তিযােদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘােষণা দেন। সে অনুযায়ী বীর মুক্তিযােদ্ধাগণের সম্মানী ভাতা আগামী ২০২১-২২ অর্থবছরে ১২ হাজার টাকা হতে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা।

দরিদ্র জনগণের অবস্থা উন্নয়নে সামাজিক নিরাপত্তা খাতেও এ বছর বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বলয় খাতে বরাদ্দ ছিল ১৩ হাজার ৮৪৫ কোটি টাকা, যা ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ৭ গুণ বৃদ্ধি পেয়ে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।

আগামী ২০২১-২২ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মােট ১ লক্ষ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যা বাজেটের ১৭.৮৩ শতাংশ এবং জিডিপির ৩.১১ শতাংশ।

বিষয়:প্রধানমন্ত্রী বাজেট ২০২১-২২ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…