মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের তালিকাটি সঠিক নয়
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক চলতি মাসের ১৫ তারিখ প্রকাশিত তালিকাটি কোনোভাবেই রাজাকারের তালিকা নয় জানিয়ে আত্মদায়বদ্ধ সামাজিক সংগঠন প্রজন্মের চেতনা বলছে, মূলত ওই তালিকাটি ছিল ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দালাল আইনে অভিযুক্তদের অংশবিশেষ মাত্র। অথচ মন্ত্রণালয় রাজাকারদের তালিকা বলে প্রকাশ করেছে।
শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি মুক্তিযুদ্ধ
মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় যাদের নাম নিয়ে প্রশ্ন উঠছে নাগরিক কমিশন গঠন করে তাদের তৎকালীন রাজনৈতিক পরিচয়সহ জনযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান কি ছিল তা প্রকাশ করার দাবি জানায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






