চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ নিয়ে বড় পরিসরের নির্মাণ চায় তরুণ প্রজন্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০১৮
বিনোদন, শিল্প সাহিত্য
A A

স্বাধীনতার ৪৭ বছরেও কেন বড় পরিসরে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণ হলো না- এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে তরুণ প্রজন্ম।

চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, সঠিক দিক নির্দেশনা আর বড় বিনিয়োগের অভাবই মূল কারণ। মুক্তিযুদ্ধের ছবি নির্মাণে সরকারি বড় অনুদানের কথাও বলেছেন তারা।

স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। তবে মুক্তিযুদ্ধপূর্ব সময়ে ঐতিহাসিক ছবি হলো ১৯৭০ সালে মুক্তি পাওয়া জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’। একাত্তরের পর ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘সংগ্রাম’ এর মতো চলচ্চিত্র নির্মাণ হয়।

কিন্তু জাতির জনক শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তনে ৮০র দশকে মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণে ভাটা পড়ে।

১৯৯৪ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন সরকারি অনুদানের ছবি ‘আগুনের পরশমণি’। এরপর ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত মুক্তি পেয়েছে ‘মাটির ময়না’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘মেঘমল্লা’, ‘ভুবনমাঝি’, ‘৭১ এর মা জননী’ এবং ইমপ্রেসের চলচ্চিত্র ‘মেঘের পর মেঘ’, ‘শ্যামলছায়া’, ‘জয়যাত্রা’, ‘গেরিলা’, ‘আমার বন্ধু রাশেদ’সহ ৩০টির বেশি সিনেমা।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, বড় আয়োজন নিয়ে মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ ব্যয় সাপেক্ষ। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে ভালো গল্পের কথাও বলছেন তারা।

Reneta

আরও বিস্তারিত দেখুন জাকিয়া হিমুর ভিডিও রিপোর্টে- 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT