চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডে ‘পিপ্পা’, বর্ধমানে চলছে শুটিং

রাধামাধব মণ্ডলরাধামাধব মণ্ডল
৪:৫১ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা ‘পিপ্পা’। এতে ভারতীয় সেনা অফিসার ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার চরিত্রে থাকছেন ঈশান খাট্টার।

এই সিনেমার শুটিং চলছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের কালিকাপুর আদুরিয়ার জঙ্গলে। শুটিং চলছে পুরোদমে। হালকা ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে গভীর অরণ্যভূমির ভিতর, লাল মোরামের রাস্তায় ‘পিপ্পা’র শুটিং এ ব্যস্ত বলিউড অভিনেতারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার ও রবিবার চলবে শুটিং। পরিচালক রাজাকৃষ্ণ মেননের এই ছবিতে ঈশান খাট্টার ছাড়াও আরো অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর, প্রিয়াংশু এবং সনি রাজদান প্রমুখ।

আউশগ্রামের এই জঙ্গলে শনিবার একদল আর্মি অফিসারের দলে, আর্মি অফিসারের পোষাকে দেখা যায় বলিউড অভিনেতা ঈশান খাট্টারকে। আদুরিয়ার ক্যানেল পাড়ের জঙ্গলের লাল মোরামের রাস্তায়, কয়েকটি যুদ্ধের সাঁজোয়া গাড়ি, যুদ্ধের গাড়ি এবং কামান নিয়ে ছবির শুটিং চলছে দিনভর।

পরিচালক রাজাকৃষ্ণ মেনন বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমাটি।’ এটুকুর বাইরে আর কোনো তথ্য দিতে চাইলেন না এই নির্মাতা। পরিচালকের মতো ছবিটি প্রসঙ্গে কিছু বলতে চাইলেন না অভিনেতা ঈশান খাট্টারও। শুধু বলেন, ‘এমন জঙ্গলে অভিনয় করার অভিজ্ঞাতাই আলাদা।’

মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর ‘পিপ্পা’ ছবির প্রযোজক। ‘পিপ্পা’ কেন ছবির নাম? কেউ সে ভাবে তেমন কিছু বলতে না চাইলেও, যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল ‘পিপ্পা’। তাহলে, এই নামেই কি তবে সিনেমার নাম?

Reneta

আউশগ্রামের এই জঙ্গল ও জঙ্গল লাগোয়া কালিকাপুরের সাত মহলা রাজবাড়ি আজ পর্যন্ত মৃণাল সেনের ‘খণ্ডহর’, ঋতুপর্ণ ঘোষের ‘আরও একটি প্রেমের গল্প’ ও অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ সহ ২৪৮ টি ছবির শুটিং হয়েছে। সুজয় ঘোষের ‘তিন’ ছবির জন্য এই জঙ্গলে শুটিং করতে এসেছিলেন অমিতাভ বচ্চন, নওয়াজ উদ্দিন সিদ্দিকী সহ আরও অনেকে।

এরআগে এই ছবির শুটিং হয়েছে দুর্গাপুরে। তবে এই বৃষ্টি ভেজা আবহাওয়ায় ‘পিপ্পা’ ছবির শুটিং চলছে। এমন প্রতিকূল পরিবেশে শুটিং করাটাও এক যুদ্ধ জয়ের মতো। স্থানীয় অভিনেতা পিগলু চক্রবর্তী বলেন, ‘সত্যিই কষ্ট হচ্ছে, এমন বৃষ্টিকে মাথায় নিয়ে শুটিং করা দেখে।’

১৯৭১ সালের ২১ নভেম্বর ৪৫ ক্যাভলরির ১৪ পিটি-৭৬ ট্যাংকের একটি স্কোয়াড্রনের সাহায্যে ১৪ পাঞ্জাব ব্যাটালিয়ন গরিবপুরের পাকিস্তানি দুর্গের ভেতর প্রবেশ করে। ১০৭ পাক পদাতিক ব্রিগেড তাৎক্ষণিকভাবে এই আক্রমণ প্রতিহত করে। কিন্তু মিত্রবাহিনীর আগ্রাসী মনোভাবের সঙ্গে বেশিক্ষণ পাল্লা দিতে পারেনি পাকিস্তানি সৈন্যরা। কুয়াশার সাহায্য নিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই পাক বাহিনীর শিবির ধ্বংস করে দেওয়া হয়।

ছবি: রাধামাধব মণ্ডল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মিঈশান খাট্টারপিপ্পামিত্রবাহিনীমুক্তিযুদ্ধম্রুনাল ঠাকুরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT