চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ এবং আমাদের পরিবার

রুবানা মঞ্জুর রুবানা মঞ্জুর
৩:৩৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
মতামত
A A

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে আমরা তখন পশ্চিম পাকিস্তানে বাবার সেনাবাহিনীতে উচ্চপদস্থ চাকরির সুবাদে। কিন্তু ২৫শে মার্চের গণহত্যা এবং পরের দিনগুলোতে পাক হায়েনার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং বাঙালি নিধন বিষয়ে পশ্চিম পাকিস্থানে বসবাসরত বাঙালি চাকরিজীবীরা তেমন কিছু শুনতে পায়নি প্রাথমিক পর্যায়ে। আমাদের পরিবারও তার ব্যতিক্রম নয়।

তখন আমরা পশ্চিম পাকিস্তানের শিয়ালকোট সেনানিবাসে পোস্টে ছিলাম আর পশ্চিম পাকিস্তানি সেনারা বাঙ্গালি অফিসার/সেনাদের উপর কড়া নজরদারি রেখেছিল এমতাবস্থায় আমি ছোট ছিলাম বলে এতকিছুতে আমার খেয়াল ছিল না। স্বাভাবিকভাবে খেলাধুলাতে মগ্ন ছিলাম। হঠাৎ একদিন কিছু অফিসার আমাদের বাসায় এলো সন্ধ্যাবেলা (পরে তাদের নাম জানতে পেরেছিলাম দেশ স্বাধীনের পর আরেকটু যখন বড় হলাম, অফিসারদের মধ্যে ছিল কর্নেল তাহের, মেজর জিয়াউদ্দিন, ক্যাপ্টেন পাটোয়ারি) সন্ধ্যার পর, আপ্যায়নের পর জানা গেল তারা দেশে পালিয়ে যাবে আর স্বাধীনতা যুদ্ধে অংশ নিবে, তাদের কাছে বিশদ বিবরণ জানা গেল বিগত কয়মাসের গণহত্যা, অত্যাচার আর এখানে বসবাসরত বাঙ্গালি অফিসার/ চাকরিজীবীদের মনোভাবের কথা।

সবশেষে সিদ্ধান্ত নেয়া হল বাপ্পি আমাদেরসহ পালিয়ে গিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেবেন আর শিয়ালকোটসহ তার আশে-পাশে ভারতের সীমান্ত বিষয়ে পুরোপুরি অনেক ভালো ধারনা ছিল বাপ্পির। সবকিছু পরিকল্পনা অনুযায়ী রাতের দিকে আমরা সবাই (আমাদের ঘরের কাজের লোকসহ) অফিসাররা যে গাড়ি নিয়ে এসেছিল সেটাতে করে রাতে রওনা দিয়েছিলাম দীর্ঘপথ পাড়ি দিয়ে একসময় গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম ধানি জমি দিয়ে হাঁটতে হাঁটতে (আমি ও আমার ছোট ভাইকে) তাহের/ জিয়াউদ্দিন আঙ্কেল কোলেপিঠে করে সীমানা অতিক্রম করিয়েছিলেন, বাপ্পি, মাম্মি এবং অন্যরা সেই এক এডভেঞ্চার পরে বিস্তারিত শুনেছিলাম এবং আপনারা শুনেছেন কর্নেল তাহেরকে নিয়ে বিভিন্ন পুস্তক পুস্তিকাতে।

শেষে দেবীগড় সীমানা অতিক্রম করে ভারতের সীমানায় প্রবেশের পর বিএসএফ ও বিভিন্ন মাধ্যমে সবশেষে মুক্তিযুদ্ধে যোগ দিল বাপ্পি যা সবার জানা আছে এবং স্বাধীনতাযুদ্ধে আমার বাপ্পি একমাত্র সেক্টর কমান্ডার যিনি সেক্টর ৮ যশোর ও ৯ খুলনা একসাথে নেতৃত্ব দিয়েছিলেন আর বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল ছিল যশোর যা ৬ ডিসেম্বর শত্রু মুক্ত হয়েছিল। তারপর ৮নং সেক্টর এর মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর সমন্বিত আক্রমণে ১৭ই ডিসেম্বর মুক্ত হয়েছিল সেটা ছিল এক বীরত্বপূর্ণ ইতিহাস যার নাম ছিল ব্যাটল ট্যাংক অব শিরোমনি যা বিভিন্ন দেশের সেনাবাহিনীতে পাঠদান দেয়া হয়।

শুধু এইখানে শেষ নয় স্বাধীনতার পরে বাপ্পির বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার বীরউত্তম খেতাবে ভূষিত করেছিল, তারপর দেশ ও সামরিক বাহিনী পুনঃগঠনে ভূমিকা পালন করেছিলেন, মুক্তিযোদ্ধাদের কাজ থেকে অস্ত্র সংগ্রহ শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে কয়েকটি জায়গাতে অস্ত্র জমা দেয়া হয়েছিল তারমধ্য বাপ্পির সেক্টর অন্যতম।

নিয়তির নির্মম পরিহাস যে দেশের জন্যে এতকিছু করেছিল সেই দেশেই স্বাধীনতা বিরোধীরা ১৯৮১ সালের ঘটনায় জিয়া হত্যাকাণ্ডে উনার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, অপপ্রচার, মিথ্যাচার কিছুই বাদ যায়নি শুধুমাত্র হিংসা পরায়ণ হয়ে আর নির্মমভাবে তড়িঘড়ি করে খুন করে লাশ আমাদের কাছে হস্তান্তর না করে গোপনে দাফন করেছিল এমনকি কবরের চিহ্ন পর্যন্ত রাখেনি। অথচ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এর সবাই জানে কে এবং কারা সম্মিলিতভাবে আমার বাপ্পিকে হত্যা করেছিল আর আমাদের করেছিল এতিম।

বাপ্পির এই দেশকে ভিন্নদেশীয় শত্রুর কবল থেকে মুক্ত করেছিলেন, এই দেশকে ভালোবেসেছিলেন, দেশের মানুষকে ভালোবেসেছিলেন। তাই দেশস্বাধীনের ১০ বছরের মাঝে এই পুরষ্কার পেতে হল, যেখানে একজন বীর উত্তম খেতাবধারী মুক্তিযোদ্ধার সমাধিচিহ্ন নেই, ৩৬বছর পরে এসে সংরক্ষণ করা হয়নি, সম্মানিত করা হয়নি, বিচার হয়নি ভাবতে অবাক লাগে সেই দেশের জন্যে আমার বাপ্পি যুদ্ধ করেছিল?

পাকিস্তান থেকে ছোট দুটি বাচ্চা আর স্ত্রী নিয়ে পালিয়ে এসে দেশ স্বাধীন করেছিলেন, জীবনের মায়া ত্যাগ করে, পরিবার ও বাচ্চাদের জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু এত দেশপ্রেমের পরিণতি দেশের মানুষ দিয়েছে সমাধি চিহ্নহীন এক মুক্তিযোদ্ধার পুরষ্কার।

স্বাধীনতা দিবসে কত আনন্দ করবে দেশবাসী কিন্তু কারা এনে দিয়েছিল সেই পতাকা এবং দেশ এটা নিয়ে কেউ কি ভাবে? কত বেদনার অশ্রু এই স্বাধীনতার পেছনে আছে নিভৃতে সেটা কেউ কি ভাবে?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে ১৪৭ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান

পরবর্তী

যেভাবে স্মৃতিসৌধের ধারণা, যেভাবে জাতীয় স্মৃতিসৌধ

পরবর্তী
বামে: পোল্যান্ডের ওয়ারস’ যুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ, ডানে: বাংলাদেশের স্মৃতিসৌধ

যেভাবে স্মৃতিসৌধের ধারণা, যেভাবে জাতীয় স্মৃতিসৌধ

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT