চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভুলবার নয়: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
সম্প্রচার

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনোদিন ভুলবার নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের অবদান ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন।

শনিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী।

কলকাতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধনের পরদিন শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবে পৌঁছে প্রথমেই কাশ্মীরে পুলওয়ামায় নিহত সেনা স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোকবার্তার কথা উল্লেখ করেন।

Banglabid

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চিরদিনের’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এই সম্পর্ক চির অটুট থাকবে। এই সম্পর্ক নিয়ে দু’দেশের পথচলা। এই পথচলার মধ্যেই আমাদের দ্বিপক্ষীয় সংস্কৃতির আদান-প্রদান হয়। সংস্কৃতি অঙ্গন উজ্জীবিত হয়। দু’দেশের উদ্যোগে আমাদের সৌহার্দ্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একাজে সাংবাদিকদের বড় ভূমিকা আছে, আর আপনারা তা পালন করে চলেছেন।’

জঙ্গিবাদ বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জঙ্গি সমস্যা আজ দুই দেশে বড় সমস্যা। দু’দেশের সরকার তা কঠোর হাতে মোকাবিলা করছে। দু’দেশের সরকারের সমন্বিত সহযোগিতায়ই পালিয়ে থাকা জঙ্গিরা ধরা পড়ছে।’

কবে থেকে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো কলকাতায় দেখা যাবে- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তো চাই এখানে দেখানো হোক। কিন্তু এখানকার ক্যাবল অপারেটররা প্রতি চ্যানেলে পাঁচ কোটি টাকা চাইছে অথচ আমরা ভারতীয় চ্যানেলগুলো থেকে মাত্র দুই লাখ টাকা নেই। খুব শিগগিরই বাংলাদেশের সরকারি চ্যানেল বিটিভি এখানে দেখা যাবে। বাকিগুলো নিয়েও কথা চলছে। আপনাদের মাধ্যমে এখানকার ক্যাবল অপারেটরদের বলতে চাই, টাকার অঙ্কটা কমান, তাহলেই বেসরকারি চ্যানেলগুলো আসতে পারবে।’

Reneta

জাল টাকা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, ‘অবশ্যই জাল কারেন্সি যেকোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে। এর মোকাবিলা আমরাও করছি। রুপি বা টাকা’র পাশাপাশি এখন ডলারও জাল হবার খবর রয়েছে। দুই দেশ এ নিয়ে সতর্ক আছে। চেষ্টা করছি যাতে অচিরেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।’ এ সময়ে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এনটিআরসিএ’র সিদ্ধান্তের কারণে অনিশ্চয়তায় দুই হাজার চাকরি প্রার্থী

পরবর্তী

গ্যাস সরবরাহে সমস্যায় ভোগান্তির দায় কার?

পরবর্তী

গ্যাস সরবরাহে সমস্যায় ভোগান্তির দায় কার?

আরব আমিরাতের প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT