চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধে বহু প্রাণ বাঁচানো ডা. রথীন দত্ত আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বহু প্রাণ বাঁচানো চিকিৎসক ডা. রথীন দত্ত মারা গেছেন।

সোমবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আগেই মারা গেছেন। ছেলে সোনাল দত্ত ও মেয়ে রাজশ্রী দত্ত যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় তারা ফেরার পর বুধবার ডা. রথীন দত্তের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

Banglabid

১৯৩১ সালে ভারতের আসাম রাজ্যের মঙ্গলদৈয়ে জন্মগ্রহণ করে ডা. রথীন দত্ত। এরপর স্কুল জীবন শেষ করেন উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। এরপর ডিব্রুগড় মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন এবং ডা. বিধান চন্দ্র রায়ের অধীনে ইন্টার্ন করেন। পরবর্তীতে এফআরসিএস ডিগ্রি নিতে লন্ডন পাড়ি জমান।

এরপর দেশে ফিরে ষাটের দশকে ত্রিপুরা রাজ্যে নিজের কর্মজীবন শুরু করেন। ১৯৯২ সাল পর্যন্ত সেখানেই রাজ্যের স্বাস্থ্য পরিচালক ও বিশেষ সচিব পদে দায়িত্বরত থাকার পর অবসর গ্রহণ করেন তিনি। ওই বছরই ভারত সরকার চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ডা. রথীন দত্তকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ আসেন এই বিশিষ্ট চিকিৎসক। যুদ্ধের ৯ মাস মুক্তিযুদ্ধাসহ বহু ভারতীয় সেনাকে চিকিৎসা দিয়ে জীবন বাঁচিয়েছিলেন তিনি। এ অনন্য অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার ডা. রথীন দত্তকে ‘মুক্তিযোদ্ধা মৈত্রী সম্মাননা’ দেয়।

Reneta

তার মৃত্যুতে শোক প্রকাশ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, তিনি ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে একজন কিংবদন্তি সার্জন এবং ভালো প্রশাসক ছিলেন। তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT