চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত ২৬ হাজার রিপোর্ট অনলাইনে উন্মুক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২০
বাংলাদেশ
A A

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সারাবিশ্বে প্রকাশিত নিউজ রিপোর্ট ডিজিটাইজেশান করে সংরক্ষণ  করার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার আঞ্চলিক পত্রিকাগুলোর ২৬ হাজার ৭৯২টি নিউজ উন্মুক্ত করেছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ।

পাঁচ খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।

বুধবার মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়: একটি সময়কে বুঝতে সেসময়ের পত্রপত্রিকার পাঠ খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসের একটি জরুরি উৎস হলো পত্রপত্রিকা। পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্টের দ্বারা একটি সময়ে সংঘটিত নানা ঘটনার বিশ্লেষণ করা যায়। তাই, মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও বহুমুখী দিকগুলো অনুধাবন ও বিশ্লেষণ করতে সেই সময়ে প্রকাশিত পত্রিকার রিপোর্টগুলোর গুরুত্ব অপরিসীম।

‘‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারাবিশ্বকে নাড়া দিয়েছিল। শীতল যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৃহৎ গণহত্যা, স্বাধিকারের জন্য লড়াই, পৃথিবীর সর্ববৃহৎ রিফিউজি ক্রাইসিস – নানা কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারা বিশ্বে প্রভাব ফেলেছিল। আর এর বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত আন্তর্জাতিক পত্র-পত্রিকায়।

কিন্তু বিশ্বের নানান দেশ থেকে মুক্তিযুদ্ধের সময় সংবাদপত্রে প্রকাশিত এসব রিপোর্ট আমাদের দেশে সহজলভ্য নয়।

Reneta

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক ডিজিটাল পাবলিক লাইব্রেরি মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে ইংরেজিতে প্রকাশিত পত্রিকাগুলোতে প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশিত প্রায় ১ লাখ ২৪ হাজার ৮৫৬টি সংবাদ, ফিচার, চিঠি তথা কনটেন্ট সংগ্রহ করেছে।’’

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের প্রতিষ্ঠাতা সাব্বির হোসাইন জানিয়েছেন: মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ মুক্তিযুদ্ধের সময় সারাবিশ্বে প্রকাশিত নিউজ রিপোর্ট ডিজিটাইজেশান করে সংরক্ষণ করার কাজ করছে। আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধের রিপোর্ট সংগ্রহের প্রকল্পটি মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ শুরু করেছিল ২০১৭ সালে। মোট ১ লাখ ২৪ হাজার ৮৫৬টি কনটেন্ট সংগ্রহ করা হয়েছে। এগুলোকে আমরা পাঁচ খণ্ডে ভাগ করে কাজ করছি। সম্প্রতি আমরা প্রথম খণ্ড প্রকাশিত করেছি। প্রথম খণ্ডে মোট কনটেন্টের সংখ্যা ২৬ হাজার ৭৯২টি। প্রথম খণ্ডে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার আঞ্চলিক পত্রিকাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক পত্রিকার রিপোর্ট সমগ্রের প্রথম খণ্ডে মূল অর্জিনাল ডেটার সাইজ প্রায় ৫ টেরাবাইট, যা পাঠকদের পাঠের সুবিধার জন্য কমপ্রেস করে মোট ১১৯ জিবিতে আনা হয়েছে।

তিনি জানান, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ক গবেষকরা এই কনটেন্ট মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। পাঠক-গবেষকদের পাঠের সুবিধা ও মুক্তিযুদ্ধের কনটেন্টের সহজলভ্যতার জন্য মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ পত্রিকার এই সংগ্রহটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও পাবলিক লাইব্রেরিগুলোতে বিনামূল্যে প্রদান করার কাজ করছে।

মুক্তিযুদ্ধ বিষয় লেখক-গবেষক, বাংলা একাডেমির কর্মকর্তা মামুন সিদ্দিকী এই পত্রিকা সংগ্রহের গুরুত্ব নিয়ে বলেছেন: মুক্তিযুদ্ধ গবেষণা একটি জায়গায় আটকে আছে। এর কারণ তথ্যের অভাব ও অপ্রতুলতা। এর থেকে বেরিয়ে আসতে হলে নতুনভাবে সঞ্জীবন ঘটাতে হবে। সেখানে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের এই সংগ্রহমালা ভূমিকা রাখবে বলে মনে করি।

অনলাইনে এই সংগ্রহ একসেস করতে চাইলে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভকে ইমেইল করলেই একসেস দেয়া হচ্ছে।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের ইমেইল ঠিকানাঃ [email protected]

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের ঠিকানাঃ https://www.liberationwarbangladesh.org

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধ ই-আর্কাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT