চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে ‘চাঁন মিয়ার বায়োস্কোপ’

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:৩৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

উদীচী যুক্তরাষ্ট্র সংসদের নাট্যবিভাগের প্রথম নাটক ‘চাঁন মিয়ার বায়োস্কোপ’ এর মাধ্যমে  বাংলাদেশের গ্রামে-গঞ্জে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছে। 

আজ শনিবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায় ডিজিটাল মঞ্চে ‘জুম’ এ শ্রুতিনাটকটি সম্প্রচারিত হবে।

নাটকের পটভূমি ১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব থেকে ১৯৯০-এর মাঝামাঝি, প্রায় ২৫ বছর। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতাবিরোধী জামাত-রাজাকারদের কাঠামোবদ্ধ উত্থানের মধ্যেও মুক্তিযোদ্ধা চাঁন মিয়া  করছে। লক্ষ প্রাণের বিনিময় যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সে বাংলাদেশ কি আমরা পেয়েছি?

নাটকটির নির্দেশক খন্দকার ফজলুল করিম জানান, ‘কঠিন এক সময়ের মধ্যে আমরা দিন যাপন করছি। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে নতুন কোন সংবাদ, নতুন কোন ভ্যাকসিন উদ্ভাবনের জন্য। মহামারীর এই সময়ে কিছুটা হলেও দর্শকদের দৃষ্টিকোণ আনন্দের দিকে নিয়ে যাওয়াই হলো আমাদের এ প্রয়াস। আজকের এই বিশ্বে চাঁনমিয়াদের বড়ই অভাব চাঁনমিয়ারা যেন নব প্রজন্মের কাছে হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য করেই আমরা এ নাটক মঞ্চায়ন করছি।’

চাঁনমিয়া চরিত্রে রূপদানকারী যুক্তরাষ্ট্রের উদীচি সংসদের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস বললেন, ‘এটি একটি শ্রুতি নাটক। মুক্তিযুদ্ধ ও এর প্রকৃত ইতিহাস নব প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সমাজের রন্ধে রন্ধে যে অসঙ্গতি তা থেকে আমাদের বেরিয়েে আসতে হবে। তাহলেই আমাদের নতুন প্রজন্ম ও সমাজ ভালো থাকবে।’

নাটকটি রচনা করেছেন আসিফুল হুদা। পরিচালনা করেছেন উদীচী যুক্তরাষ্ট্র সংসদের নাট্যসম্পাদক খন্দকার ফজলুল করিম। সার্বিক ব্যবস্থাপনায় উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।

Reneta

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাটকটি দেখুন নিচের লিঙ্কেঃ

https://www.facebook.com/Udichi-USA-in-New-York-150772858294783/

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT