দলের মধ্যে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আছে তাদেরকে বের করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার খুলনায় বিভাগীয় মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কেউ আওয়ামী লীগে থাকতে পারবে না।
“জনগণ আর খালেদা জিয়ার দুঃশাসনের দুর্দিনে ফিরে যেতে চায় না।”







