চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের চেতনায় চ্যানেল আইতে ‘মুক্তিযুদ্ধের চিত্রমালা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পাকিস্তান ও বাংলাদেশে অবস্থান করা তাদের দোসররা এখনো স্বাধীনতাবিরোধী কাজ করে যাচ্ছে বলে মনে করছেন স্বনামধন্য চিত্রশিল্পী হাশেম খান। তিনি বলেছেন, যখন বাংলাদেশ স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার করছে তখন পাকিস্তান নানাভাবে সেই বিচারকে বাধা দিচ্ছে।

বিজয় দিবস উপলক্ষে  মুক্তিযোদ্ধাসহ চিত্রশিল্পীদের অংশগ্রহণে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান বিএসআরএম ‘মুক্তিযুদ্ধের চিত্রমালা’ শনিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের সময় যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন তেমন কিছু চিত্রশিল্পীদের নিয়ে  প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়ে চিত্রশিল্পী হাশেম খান বলেন, প্রথমেই চ্যানেল আইকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাচ্ছি তারা এ ধরনের অনুষ্ঠান হাতে নিয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধারা বন্দুক দিয়ে যুদ্ধ করেছে আর চিত্রশিল্পীরা রং, তুলি দিয়ে যুদ্ধ করেছে। পটুয়া কামরুল হাসানের তুলিতে জেনারেল ইয়াহিয়ার হায়েনার মুখের এই জানোয়ারকে হত্যা করতে হবে অথবা নীতুন কুণ্ডুর সদা জাগ্রত বাংলাসহ অনেক পোস্টার প্রেরণা জুগিয়েছিলো মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। দেশে এখনও দোসরদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। তাই মনে করি এখন চিত্রশিল্পীদের মুক্তিযুদ্ধের চিত্রকর্ম সমাজে অনেক বেশি প্রভাব ফেলবে।

ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা সরাসরি সম্পৃত্ত ছিলেন; তারা এবার এ অনুষ্ঠানের মাধ্যমে চিত্রকর্ম দিয়ে স্বাধীনতার ইতিহাস আরো একবার তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সক্ষম হবে।

এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিআরএসএম’র হেড অব কর্পোরেট কাজী আনোয়ার বলেন, এ ধরনের অনুষ্ঠানে নিজেদের পৃষ্ঠপোষকতায় রাখতে পেরে গর্বিত। ভবিষ্যতে চ্যানেল আইয়ের মহৎ কাজে নিজেদের আরো বেশি সম্পৃক্ত করতে চাই।

Reneta

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা চিত্রশিল্পী আব্দুল মান্নান বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমার বেশিরভাগ চিত্রকর্মে রবীন্দ্রনাথকে রাখার চেষ্টা করি। নিজেকে চিত্রশিল্পী বলতে সবসময় গর্ববোধ করি। কারণ একমাত্র চিত্রশিল্পীরাই স্বাধীনতাবিরোধী কোনো কাজ মুক্তিযুদ্ধের সময়ও করেনি এখনো করছেনা। তারা সবসময় মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলো। এখনো আছে।

বিশিষ্ট চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ চিত্রশিল্পীরাও তাদের মুক্তিযুদ্ধকে জাগ্রত করবে এ অনুষ্ঠানের মাধ্যমে। ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ‘মুক্তিযুদ্ধের চিত্রমালা’ অনুষ্ঠানে চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, বীরেন সোম. আব্দুল মান্নান, হাশেম খান, মনিরখানসহ তরুণ চিত্রশিল্পীরাও অংশগ্রহণ করবেন।

বিজয়ের মাসের ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আই পর্দায় সম্প্রচারিত হবে এ অনুষ্ঠানটি। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT