চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের গল্প শোনো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মুক্তিযুদ্ধের গল্প শুনতে চান? তাহলে নজর রাখুন শহীদ মেজর জেনারেল মঞ্জুরের ফেসবুক পেজে। সেখানে ব্যাটল অফ শিরোমণির গল্প শোনানো হয়েছে। 

ফেসবুক পোস্টটিতে লেখা হয়েছে: 

ব্যাটল অফ শিরোমণি, মেজর জেনারেল এম এ মঞ্জুর বীর উত্তম: 
সমগ্র দেশ যখন বিজয়ানন্দে ভাসছে, ঠিক তখনই ১৭ই ডিসেম্বর ১৯৭১ সালে পুরো খুলনা জুড়ে চলছিলো এক মরণপণ যুদ্ধ। সমুদ্র থেকে সাহায্য আসছে, অর্থাৎ আমেরিকার সপ্তম নৌ-বহর এগিয়ে আসছে পাকিস্তানের সাহায্যে এই ধারণায় সাগরের দিকে সরে যাচ্ছিলেন একরোখা পাকিস্তানী কমাণ্ডার ব্রিগেডিয়ার হায়াত। মরবেন, তবু পরাজয় মানবেন না এই ছিলো তার পণ। তার অধীনে আছে ছয় পাঞ্জাব, বারো পাঞ্জাব, একুশ পাঞ্জাব, পনের এফএফ, বারো এফএফের মত শক্তিশালী রেজিমেন্ট, আর আছে ভয়ঙ্কর এম-২৪ ট্যাঙ্ক এবং ১৫০ জন জামায়াতে ইসলামীর বেঈমান রাজাকারের দল।

Banglabid

এরপর ফেসবুকে পোস্টটিতে আরো লেখা হয়- আমাদের মিত্রবাহিনীর শক্তিবেশী থাকলেও এযুদ্ধে খুব একটা সুবিধে করতে পারছিলো না তারা, কারণ সামরিক রীতি অনুযায়ী জেতার জন্য আক্রমণকারীদের প্রয়োজন, ডিফেন্সের চেয়ে তিনগুণ বেশি সৈন্য। ট্যাঙ্ক, কামান হতে শুরু করে হাতাহাতি পর্যন্ত গড়ানো তীব্র রক্তক্ষয়ী এই যুদ্ধে যখন ফলাফল অনিশ্চিত, বিজয় হতে পারে যেকোনো দলেরই ঠিক তখনই দুদলের মাঝে ব্যবধান হয়ে দাঁড়ালেন একটি মাত্র ব্যক্তি। তিনি হলেন আট নম্বর সেক্টরের সেক্টর কমাণ্ডার মেজর মঞ্জুর। দেশপ্রেমের কাছে যে শত ট্যাঙ্ক, কামানের গোলা তুচ্ছ তাই প্রমাণ করেছিলেন তিনি সেদিন। একাত্তরে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় পাকিস্তানের প্যারাকমাণ্ডো বিভাগে কর্মরত এই চৌকস মেজর কর্মরত ছিলেন পাকিস্তানে। কী দেশপ্রেম ভাবুন একবার। সেখান থেকেই মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। যেখানে যুদ্ধ দেখলে পালায় মানুষ, সেখানে পশ্চিম পাকিস্তানের নিরাপদ জীবন ফেলে তিনি, কর্নেল তাহের, জিয়াউদ্দিনরা পালিয়ে দেশে এসেছেল যুদ্ধ করতেই।

এরপর ফেসবুক পাঠকদের জন্য সেখানে আরো লেখা হয়, আর তাই একজন সিনিয়র অধিনায়ক হয়েও যেখানে তিনি চাইলেই পারতেন রণাঙ্গনের যুদ্ধে সরাসরি যোগ না দিতে সেখানে তিনি এই ব্যাটল অফ শিরোমণিতে মাথায় কাপড় বেঁধে রাতের আঁধারে এক গেরিলা দল নিয়ে কমাণ্ডো স্টাইলে বেরিয়ে পড়েন শত্রুর সন্ধানে। আর এর পরেরটুকু শুধুই ইতিহাস। মেজর মঞ্জুর ও তার দলের তীব্র আক্রমণে ছিন্ন-ভিন্ন হয়ে যায় পাকিস্তানী ডিফেন্স লাইন, ধ্বংস হয়ে পারে তাদের ট্যাঙ্ক, চূর্ণ-বিচুর্ণ হয়ে যায় তাদের দম্ভ। এই যুদ্ধ প্রত্যক্ষ করা মুসা সাদিক এই ‘ব্যাটল অফ শিরোমণির’ ব্যাপারে লিখেছেন মঞ্জুর এই যুদ্ধে দু’হাতে এসএলআর নিয়ে লাফিয়ে ঢুকে পড়েন ভেতরে, ঠিক যেন হলিউডি সিনেমার আদলে। আর এই তীব্র আক্রমণের ফলেই আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানীবাহিনী, মুক্ত হয় খুলনা, আমাদের চূড়ান্ত বিজয়ের ঠিক একদিন পরে। রচিত হয় বাঙালি জাতির এক বীরত্বগাঁথা, আর এই ব্যাটল অফ শিরোমনি বলে খ্যাত যুদ্ধের কথা পড়ানো হয় ভারতসহ বিভিন্ন দেশের সামরিক কলেজগুলোর পাঠ্যসূচীতে।

মুক্তিযুদ্ধে অসামান্য নৈপুণ্য প্রদর্শনের জন্য মেজর মঞ্জুরকে বাংলাদেশ সরকার ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করে। পরবর্তীতে মেজর মঞ্জুর বাংলাদেশের সবচেয়ে কম বয়সী ডিভিশন কমান্ডার(মেজর জেনারেল) হিসেবে চট্টগ্রামের জিওসি নিযুক্ত হন। এরপর আমরা এই বীর সেনানীর বীরত্বের প্রতিদান দিয়েছি মাথার পেছনে বিনা বিচারে গুলি করেই। আফসোস, জিয়া হত্যার যদি বিচার হতো হয়তো মঞ্জুরকে মানুষ আজ চিনতো অন্যভাবে! কিন্তু আফসোস তা হয়নি। তা যাই হোক, আজকে ব্যাটেল অফ শিরোমণির এই দিনে শ্রদ্ধা রইলো এই বীরের প্রতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মান ভাঙ্গলো আমব্রিন’র

পরবর্তী

বিটোভেনের সম্মানে গুগল ডুডল

পরবর্তী

বিটোভেনের সম্মানে গুগল ডুডল

জন্মদিনে বউ পাবেন সালমান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT