চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করলে প্রমাণসহ প্রতিবাদ: সোহেল তাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করলে প্রমাণসহ প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শনিবার সন্ধ্যায় সোহেল তাজের নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে সোহেল তাজ বলেন: ‘‘আমি প্রহরী ‘৭১ এর পক্ষ থেকে জানাতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করলে- সে যেই হোক না কেন- প্রমাণসহ প্রতিবাদ করা হবে।

বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যদি এই দেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলে আমাদের সকলেরই চেষ্টা করা উচিৎ উপকার বা অবদান না রাখতে পারলেও অন্তত এই দেশের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সোচ্চার থাকা। জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ৩০ লক্ষ শহীদসহ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি যদি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকে তাহলে আমরা সবাই অন্তত তাদের ত্যাগ এবং অবদানকে অস্বীকার করতে পারি না বরং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সঠিক ভাবে সংরক্ষণ করে।

জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ৩০ লক্ষ শহীদ সহ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি যদি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে আমরা সবাই অন্তত তাদের ত্যাগ এবং অবদানকে অস্বীকার করতে পারি না বরং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণ করে।

আগামীকাল ১৭ এপ্রিল মুজিবনগর দিবস।১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে এই সরকার গঠন করা হয়।বঙ্গবন্ধুর অবর্তমানে উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

Reneta

সোহেল তাজ বলেন, আমার খুব আশ্চর্য লাগে যখন অনেক বিজ্ঞ মানুষদের মুখ থেকে শুনি আর তাদের লেখায় পড়ি যে এই সরকার নাকি অস্থায়ী সরকার ছিল। তারা আসলে যেন জেনে না জেনে ইতিহাসকে গুবলেট বানিয়ে ফেলেছে- অস্থায়ী রাষ্ট্রপতির সাথে গোটা সরকারকেই অস্থায়ী বানিয়ে দিয়েছে যা ইতিহাস বিকৃতির শামিল এবং আমি মনে করি তা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং বাংলাদেশকে অবমাননা করার শামিল।

নিম্নে আমার ব্যাখ্যা:
অস্থায়ী সরকার বলে কোনো সরকার ছিল না- এটা ছিল গণপ্রজতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। বঙ্গবন্ধু ছিলেন এই সরকারের রাষ্ট্রপতি (প্রথম রাষ্ট্রপতি) এবং ওনার অবর্তমানে উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭২ সালের জানুয়ারী মাসে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর ১২, জানুয়ারী ১৯৭২ সালে বাংলাদেশ সরকার বিশেষ অর্ডিন্যান্স জারি করে। এই অর্ডিন্যান্স জারির মাধ্যমে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এবং একই সঙ্গে মন্ত্রিসভার ১১ জন সদস্যের নামের তালিকা পেশ করেন। মহান মুক্তিযুদ্ধের পরিচালনাকারী বাংলাদেশের প্রথম সরকারই হচ্ছে পরবর্তী সকল সরকারের ভিত্তিমূল, তাই এই সরকারকে অস্থায়ী সরকার বলার কনো সুযোগ নাই।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুজিবনগর দিবসসোহেল তাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT