তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সেনাবাহিনী রংপুর এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্ত মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক। অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় খলেয়া গঞ্জিপুরের কচি কণ্ঠের আসর, পীরগঞ্জের প্রথিক সংগীত একাডেমী এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটার।






