গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেছেন, সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খা ও স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। দেশের বিরুদ্ধে পাকিস্তানি ও জামায়াতীদের অপচেষ্টা রোধ করা সম্ভব হয়েছে।
কাদের-কামারুজ্জামানের পর দীর্ঘ বিরতি দিয়ে আবারো রাজাকারের ফাঁসি। আবারো শাহবাগের প্রজন্ম চত্ত্বরে গণজাগরণ মঞ্চ।
একই সঙ্গে সাকা-মুজাহিদের মতো কুখ্যাত রাজাকারের ফাঁসির অপেক্ষায় দুপুরের পর থেকেই শাহবাগের প্রজন্ম চত্ত্বরে অবস্থান নেয় মঞ্চের কর্মীরা। ফাঁসির খবর আসার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পরে সবাই।
সকল রাজাকারের ফাঁসির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ বীর শহীদদের রক্তের ঋণ শোধ হবে বলে মনে করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র উপেক্ষা করে রায় কার্যকর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চ।







