চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুকুট হারালেন এভ্রিল, নতুন বিজয়ী জেসিয়া

মিতুল আহমেদমিতুল আহমেদ
৬:৪৭ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

শুক্রবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছিলেন মিস বাংলাদেশ ওয়ার্ল্ডজান্নাতুল নাঈম এভ্রিল। তবে শর্ত ভঙ্গের অভিযোগে এক সপ্তাহের মাথায় সেরার মুকুট হারালেন তিনি। আর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নতুন বিজয়ী হিসেবে ঘোষিত হলেন জেসিয়া ইসলাম।

সম্প্রতি চ্যাম্পিয়ন হওয়ার পরেই এভ্রিলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি বিবাহিত হয়েও সেটা গোপন রেখে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ অংশ গ্রহণ করেছেন। যা এই প্রতিযোগিতার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। আর তাই শাস্তিস্বরূপ মুকুট হারালেন এভ্রিল। আর নতুন বিজয়ী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করলেন জেসিয়া ইসলাম।



‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে গত কয়েকদিন ধরে চলা বিতর্ক, সমালোচনা ও বিভ্রান্তি দূর করতে আয়োজক অন্তর শোবিজ ও অমিকনের যৌথ আয়োজনে বুধবার বিকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের প্রধান স্বপন চৌধুরী, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, শম্পা রেজা, আকরামুল ইসলামসহ বেশ কয়েকজন। সংবাদ সম্মেলনে বিচারকদের রায় দ্বিতীয়বারের মতো ঘোষণা করা হয়। যেখানে বিচারকদের রায়ে ক্রমানুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রতিযোগী হিসেবে ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিল, জেসিয়া ইসলাম, জান্নাতুল সুমাইয়া এবং রোকাইয়া চমকের নাম। তবে বিচারকদের রায়ে এগিয়ে থাকলেও তথ্য গোপন করার দায়ে শাস্তিস্বরূপ মুকুট ধরে রাখতে পারলেন না এভ্রিল।

সংবাদ সম্মেলনে জেসিয়া ইসলামকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করা হয়

মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন আয়োজকরা। এ বিষয়ে তারা জানান, এভ্রিলের বিয়ে নিয়ে গত তিনদিন ধরে বিতর্ক শুরু হলে আমরা মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা এভ্রিলের অতীত জীবনের স্ট্রাগলিং কথা শুনে ইতিবাচক কথা বলেন। তবে তথ্য গোপন করার জন্য তাকে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধি হিসেবে সুযোগ দিচ্ছে না। বরং রানার আপ থেকে যোগ্য একজনকে দেশের প্রতিনিধি হিসেবে পাঠানোর কথা বলেন।

তাহলে কে পরছেন এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আলোচিত মুকুটটি? এমন প্রশ্নই উঁকি দিচ্ছিল সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে। সে প্রশ্নেরও সুরাহা করলেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে জেসিয়া ইসলামকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT