মানবতাবিরোধী
অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত ইসলামী নেতা মীর কাসেম আলীর রায়
পুনর্বিবেচনার শুনানি হবে আজ। মামলাটির শুনানি সকালে আপিল বিভাগে শুরু হয়। বর্তমানে শুনানিতে বিরতি চলছে। বিরতির জন্য শুনানি সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি থাকবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র
কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে সকালে মামলাটি শুনানির জন্য রাখা হয়।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান
ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর
রহমান।
এই মামলার শুনানীর জন্য ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা
হয়েছে। মানবতাবিরোধী অপরাধের সপ্তম রায় এটি। এর আগে ২৪ আগস্ট মামলাটির শুনানি
কার্যক্রম শুরু হলে নতুন যুক্তি দেখিয়ে রিভিউ আবেদনের শুনানির জন্য আবারও
সময় চান আসামিপক্ষের আইনজীবী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মীর
কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন
প্রকাশ করা হয়।







