চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীর কাশেমের রায় বহালে সন্তুষ্ট গণজাগরণ মঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে দণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র  ইমরান এইচ সরকার বলেন, এই রায়ের মধ্য দিয়ে জনগণের রাজপথের আন্দোলন এবং তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, যেভাবে বাংলার জনগণ মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের জন্য রাজপথে আন্দোলন করেছে, তাতে অপরাধীরা বুঝে গেছে তাদের পক্ষে আর পালিয়ে যাওয়া সম্ভব নয়।

আদালত ও বিচার প্রক্রিয়া সম্পর্কে ইমরান এইচ সরকার বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে আমরা এটাও নিশ্চিত হলাম যে, বাংলাদেশের আদালত যে কোনো শক্তির উর্ধ্বে থেকে আপোষহীনভাবে যুদ্ধাপরাধীদের বিচারে কাজ করে যাবেন।’

মীর কাশেম আলীর মতো অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়াও এভাবে সঠিকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাশেম আলীর আপিল খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আদালত।

Reneta

সম্পূরক কার্যতালিকায় ভুলের কারণে বিভ্রান্তি থাকায় আজ (মঙ্গলবার) আপিলের রায় হচ্ছে না বলে প্রথমে জানানো হলেও পরে প্রধান বিচারপতির নির্দেশে কার্যতালিকায় সংশোধন এনে রায় পড়া শুরু হয়।

মামলার ১১ নম্বর অভিযোগে জসিম হত্যার অপরাধে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণজাগরণ মঞ্চমানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT