মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ রোববার থেকে শুরু হচ্ছে।
মীর কাশেম আলীর আইনজীবীরা এ সংক্রান্ত বিষয়ে সারসংক্ষেপ জমা দিয়েছেন। তবে সরকারপক্ষ এখনো তা জমা দেননি বলে জানা গেছে।
জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাশেমকে গত বছরের ২ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের ২৮ দিন পর ৩০ নভেম্বর এর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম।
হত্যা, গুম, অপহরণ এবং চট্টগ্রামের বিভিন্ন নির্যাতন কেন্দ্রে আটকে রেখে নির্যাতনসহ ১৪ টি অভিযোগ ছিলো। যার মধ্যে ১০টি প্রমাণিত হয়। বাকি চারটি সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে পারেন প্রসিকিউশন।
মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ আটজনকে হত্যা, শহীদ কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ ছয়জন এবং রঞ্জিত দাস লাতু ও টুটু সেন রাজুকে হত্যার অভিযোগে ফাঁসির রায় হয় আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষ এই নেতার বিরুদ্ধে।






