চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীরা নায়ারের ‘অ্যা সুইটেবল বয়’ কেন আলোচনায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২০
বিনোদন
A A

মীরা নায়ারের ছয় পর্বের সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’। বিক্রম শেঠের ‘অ্যা সুইটেবল বয়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। বিবিসি নির্মিত নেটফ্লিক্সের এই সিরিজটি খুব অল্প সময়ে সাড়া ফেলেছে।

‘অ্যা সুইটেবল বয়’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন টাবু, ঈশান খাট্টার ও তানিয়া মানিকতলা। সিরিজটিতে ৪৮ বছর বয়সী টাবুর প্রেমিকের চরিত্রে পাওয়া যাবে ২৪ বছরের ঈশানকে। জেনে নিন কেন এত জনপ্রিয়তা পেল এই সিরিজটি:

মন ও ফিরোজের সমকামিতা: সিরিজের প্রথম ১০ মিনিটে দেখানো হয় মন (ঈশান খাট্টার) ও ফিরোজ (শুভম সারাফ) এর ভিন্ন রকমের বন্ধুত্ব। সমলিঙ্গের দুজনের একে অপরের প্রতি আকর্ষণ বোধের বিষয়টি দেখানো হয়েছে এই অংশে। সিরিজের শুরুতেই সমকামী প্রেম দেখিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন মীরা নায়ার, এমনটাই মনে করছেন দর্শক-সমালোচকরা। মন ও ফিরোজের এই বন্ধুত্ব শুরুতে দর্শকদের চমকে দিলেও পরে অন্যদিকে মোড় নেয়।

লতা ও কবিরের সম্পর্ক: সম্পর্কের বেলায় লতাকে বেশ আত্মবিশ্বাসী দেখানো হয়েছে। কবিরকে চুমু দেয়ার ক্ষেত্রেও সাবলীল লতা চরিত্রটি। কবিরকে বিয়ে না করার সিদ্ধান্তেও সাহসী ছিলেন লতা। লতা চরিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে দর্শক আর সমালোচক দুই পক্ষেরই মন জিতে নিয়েছেন তানিয়া মানিকতলা।

রুধিয়াতে মন এর জনপ্রিয়তা: একটা ঘটনার পরে হঠাৎ করেই রুধিয়াতে মন এর জনপ্রিয়তা বেড়ে যায়। পরে তিনি ব্রহ্মপুরে ফিরে গেলেও থেকে যান রুধিয়ার মানুষের মনে।

মীনাক্ষীর গর্ভধারণ: এই সিরিজে মীনাক্ষীকে (শাহানা গোস্বামী) বেশ আবেদনময় চরিত্রে দেখানো হয়েছে। অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় হঠাৎ করে মোর ঘুরে যায় তার জীবনের।

কবির, অমিত ও হারেসের দেখা হওয়া: কবির, অমিত ও হারেস এর দেখা হয় এক ক্রিকেট ম্যাচে। তাদের আলাপচারিতা হয়। কিন্তু কেউই বুঝতে পারেন না যে তারা তিনজনই একই নারীর (লতা) প্রেমে পড়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈশান খাট্টারটাবুনেটফ্লিক্সবিবিসিমীরা নায়ারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT