শহীদ কাপুরের সঙ্গে বিয়ের পর মীরা রাজপুতকে নিয়ে বলি অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। ‘বেবি ওয়াইফ’ কি অভিনয়ে আসছেন?
এমনিতে শহীদ কাপুর বিভিন্ন ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে বেশ আপডেটেড রাখেন মীরা রজপুতকে। কিন্তু বলিউড এন্ট্রির বিষয়ে এখনও কিছু বলেননি চকলেট বয় শহীদ।
তিনি না বললেও অবশ্য এ বিষয়ে মুখ খুলেছেন শহীদের বাবা পঙ্কজ কাপুর। তার কথায়, এটা মীরার জীবন। ও যেটা চায়, সেটাই করতে পারে। ও তো আমার মেয়ের মতোই। অভিনয় করতে চাইলে আমাদের পরিবার থেকে কোনো বাধা আসবে না। বরং আমরা ওকে সাপোর্ট করবো।
সব মিলিয়ে মীরা যে জমিয়ে সংসার করছেন, তা পঙ্কজের কথা থেকে বোঝাই যাচ্ছে। কিন্তু অভিনয়ে আসবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
গত বছরে পারিবারিকভাবে খুব ধুমধাম করে দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন শহীদ কাপুর।






