চট্টগ্রামের মীরসরাই ট্র্যাজেডির সপ্তম বার্ষিকী পালিত হচ্ছে বুধবার। ২০১১ সালের এই দিনে মীরসরাই উপজেলা সদরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলা শেষে ট্রাকে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৫ জন ছাত্র ও একজন অভিভাবক।
স্মরণকালের ভয়াবহ ওই দুর্ঘটনায় মীরসরাইসহ পুরো দেশের মানুষ শোকে মূহ্যমান হয়ে পড়ে। এখনও নিহত ছাত্রদের পরিবারে চলছে শোকের আহাজারী।
নিহতদের স্মরণে নানান কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক সংগঠন। এরমধ্যে শোকর্যালী, স্মৃতিচারণ, স্মরণসভা ও মীরসরাই ট্র্যাজেডি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে আবু তোরাব হাইস্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।







