চট্টগ্রামের মীরসরাইয়ে দেশের বৃহত্তর অর্থনৈতিক অঞ্চলে পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি পরিবেশের সুরক্ষাও নিশ্চিত করা হবে। মোট ২০ লাখ গাছের চারা রোপণের করে এ অঞ্চলকে গ্রিন জোনে পরিণত করার উদ্যোগ নেয়া হচ্ছে। এরইমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
চট্টগ্রামের মীরসরাই ও ফেনীর ৩০হাজার একর ভূমি নিয়ে গঠিত হচ্ছে দেশের বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল। ‘সবুজায়নে শিল্পায়ন’ স্লোগানে এটিকে গ্রিন জোনে পরিণত করতে পাখির আবাসস্থল রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, এবং জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নেয়া হচ্ছে। এখানে কৃত্রিম ম্যানগ্রোভ বনও তৈরি করা হবে।
এরইমধ্যে এই জোনে বৃক্ষরোপণের কাজ শুরু হয়েছে। গাছের চারা লাগিয়ে কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক।
বৃক্ষরোপণের এ কর্মসূচিতে সহায়তা করছে সুপার পেট্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এ বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে










