চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনতেই হবে: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-সেনাবাহিনী-সেনা কর্মকর্তা-জাতিসংঘ

মিয়ানমারের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের তদন্ত করার দাবি জানিয়েছে জাতিসংঘ।

সামরিক বাহিনীর হামলা ও নির্যাতন থেকে পালিয়ে রক্ষা পাওয়া কয়েকশ’ সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি জানানো হয়। প্রতিবেদনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বর্মি সামরিক বাহিনীর ভয়াবহ সহিংসতার তীব্র নিন্দাও জানানো হয়েছে।

গত বছরের ২৫ আগস্ট ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটাই জাতিসংঘের পক্ষ থেকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা ও সমালোচনা।

জাতিসংঘের ভাষায়, মিয়ানমারের সামরিক বাহিনীর গৃহীত কৌশলগুলো বাস্তবে থাকা নিরাপত্তাজনিত ঝুঁকির সঙ্গে ‘ধারাবাহিক এবং প্রবলভাবে অসামঞ্জস্যপূর্ণ’। অর্থাৎ যতটা ঝুঁকি বাস্তবে আছে, সেনাবাহিনীর নেয়া প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থাগুলো তার চেয়ে অনেক বেশি কঠোর ও নির্মম।

প্রতিবেদনটিতে ৬ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে যাদেরকে এজন্য বিচারের আওতায় আনা দরকার বলে মনে করে জাতিসংঘ।

রোহিঙ্গাদের বিরুদ্ধে এই সহিংস অভিযান ঠেকাতে বা হস্তক্ষেপ করে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা এবং রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’রও ব্যাপক সমালোচনা করেছে ওই প্রতিবেদনে।রোহিঙ্গা-মিয়ানমার-সেনাবাহিনী-সেনা কর্মকর্তা-জাতিসংঘ

Reneta

এর মধ্য দিয়ে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তোলার আহ্বানও জানিয়েছে এই আন্তর্জাতিক সংগঠন।

রোহিঙ্গাদের নিপীড়নের অভিযোগ অবশ্য মিয়ানমার সরকার বারবারই অস্বীকার করে আসছে। তাদের দাবি, সেনাবাহিনী জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধেই এসব অভিযান, সাধারণ মানুষদের লক্ষ্য করে নয়।

তবে জাতিসংঘ প্রতিবেদনে এর প্রতিবাদ করে বলেছে, যে সব মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ জাতিসংঘের কাছে আছে সেগুলো অস্বীকার, দায়মুক্তি বা স্বাভাবিক অবস্থা হিসেবে দাবি করার চেষ্টা একেবারে হতবাক করে দেয়ার মতো।

‘সামরিক প্রয়োজনীয়তা কখনোই নির্বিচারে হত্যা, নারীদের দলবদ্ধ ধর্ষণ, শিশু নির্যাতন এবং পুরো গ্রাম পুড়িয়ে দেয়ার মতো কাজকে ঠিক বলে দাবি করতে পারে না,’ প্রতিবেদনে বলা হয়।রোহিঙ্গা-মিয়ানমার-সেনাবাহিনী-সেনা কর্মকর্তা-জাতিসংঘ

গণহত্যা যে কোনো সরকারের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ। জাতিসংঘের অনুসন্ধানকারীদের পক্ষ থেকে খুব কমই এ ধরনের অভিযোগ আনা হয়।

কিন্তু টানা অনুসন্ধান ও সাক্ষাৎকারের মধ্য দিয়ে এবার জাতিসংঘ যথেষ্ট পরিমাণে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে বলে জানিয়েছে সংস্থাটি। এ কারণেই প্রকাশিত প্রতিবেদনে সরাসরি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়েরের দাবি জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT