চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সীমান্তে ‘স্থল মাইন বিস্ফোরণে’ এক রোহিঙ্গা নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজু-আমতলী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ‘স্থল মাইন বিস্ফোরণে’ এক রোহিঙ্গা নিহত হয়েছে।

শুক্রবার রাত ২ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

নিহত মোহাম্মদ জাবের (১৩) কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১-ডব্লিউ ক্যাম্পের ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে।

Banglabid

নিহত রোহিঙ্গার সঙ্গে থাকা ব্যক্তিদের বরাতে লে. কর্নেল আলী হায়দার বলেন, কিছুদিন উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে সাগরে মাছ ধরতে গিয়েছিল। পরে শনিবার রাতের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত দিয়ে ফিরে আসছিল।

“এসময় বাংলাদেশের রেজু-আমতলী সীমান্তের ৪০ নম্বর পিলারের ১০০ গজ মিয়ানমার অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে মোহাম্মদ জাবের নামের এক রোহিঙ্গা নিহত হয়। ”

বিজিবির অধিনায়ক বলেন, “পরে শনিবার সকাল ৯ টায় কয়েকজন রোহিঙ্গাকে কাঁধে বহন করে কাপড় মোড়ানো অবস্থায় একটি বস্তু আনতে দেখে বিজিবির সদস্যরা তল্লাশি চালায়। এসময় একটি ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।”

Reneta

আলী হায়দার জানান, নিহতের সহযোগিরা জানিয়েছে, মিয়ানমার থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফেরার পথে স্থল মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইন বিস্ফোরণরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিবাসী ভোট নিয়ে ট্রাম্প-বাইডেনের লড়াই

পরবর্তী

রায়হান হত্যার ঘটনায় সিলেটে আরেক পুলিশ সদস্য গ্রেপ্তার

পরবর্তী

রায়হান হত্যার ঘটনায় সিলেটে আরেক পুলিশ সদস্য গ্রেপ্তার

করোনাভাইরাস

মহামারিতে কয়েকটি দেশ বিপজ্জনক অবস্থায় আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT