চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার অভ্যুত্থান: নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিল বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২১, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সেনা সরকারের প্রতি নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিলে ভেটো দিয়েছেন ১৪ জন রিপাবলিকান নেতা। এতে করে বিলটি বাতিল হয়ে গেছে। তবে কী কারণে ভেটো দেয়া হয়েছে তা পরিষ্কার করে ব্যাখ্যা করা হয়নি।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে জড়িত জান্তা সরকারের ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এ নিষেধাজ্ঞার অনুমোদন দিতে পারেন বলে জানিয়েছেন কূটনীতিকরা।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের ভারপ্রাপ্ত রেসিডেন্ট এন্ড হিউমেনটারিয়ান কো-অর্ডিনেটর অ্যানড্রু কির্কউড বলেছেন: সংকট নিরসনে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি হস্তক্ষেপ কামনা করেছে মিয়ানমারের সাধারণ মানুষ। দেশটিতে হত্যা বন্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

এর পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়।

মিয়ানমারে চলমান আন্দোলনে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স। একই সময়ে ২ হাজার ১০০র বেশি মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

ট্যাগ: মিয়ানমারযুক্তরাষ্ট্রসামরিক শাসনসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদারীপুরে ৭ বছরের শিশু, লক্ষ্মীপুরে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার

পরবর্তী

অনন্য মামুনের সিনেমায় মিথিলা, নায়ক নিরব

পরবর্তী
নিরব ও মিথিলা একসঙ্গে ছবি, সিনেমার শুটিং সেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্য মামুনের সিনেমায় মিথিলা, নায়ক নিরব

রানী মুখার্জী নতুন সিনেমার ঘোষণা দেওয়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন রানী মুখার্জী

সর্বশেষ

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT