চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: জাতিসংঘের নিন্দার বিবৃতি আটকালো চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানিয়ে দেওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি প্রতিরোধ করেছে চীন।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক আলোচনায় বসে।  কিন্তু তারা একটি যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়, কারণ তাতে চীন সমর্থন যোগায়নি।  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে চীনের। তাই যৌথ বিবৃতি দেওয়ার ক্ষেত্রে তার সমর্থন আবশ্যক।

এই আলোচনার আগে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শরনার মিয়ানমার সেনাবাহিনীর দখলে নেওয়ার তীব্র নিন্দা জানান।

নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে গ্রহণ করতে অস্বীকৃতির কারণেই এই ঘটনা ঘটে। তিনি বলেন, নির্বাচনের সাম্প্রতিক ফলাফল সু চির দলে বিপুল বিজয় অর্জনকেই প্রকাশ করে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের মিয়ানমার বিশেষজ্ঞ এলিঅট প্রাসসি ফ্রিম্যান বলেন, চীন জেনারেলদের কর্মকাণ্ডের উপর জোড়ালো অনুমোদন না দিলেও স্পষ্ট সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। চীন এমনভাবে আচরণ করছে যেন এটা মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়।  ঠিক যেভাবে চীনা গণমাধ্যম উল্লেখ করছে, আমরা মন্ত্রীসভার রদবদল পর্যবেক্ষণ করছি।

যদিও এই বিশ্লেষক মনে করেন, জাতিসংঘের বিবৃতি তাৎক্ষণিক কোনো পরিবর্তন আনবে না। তারপরও সেটা আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।  তবে সেটা আসন্ন না বলেই মনে হচ্ছে।

Reneta

লেখক এবং দি ডিপ্লোম্যাটের সাউথ ইস্ট এশিয়া এডিটর সেবাস্টিয়ান স্ট্র্যানজিও বলেন, অন্যান্য আন্তর্জাতিক হস্তক্ষেপে বেইজিং যেমন সংশয়বাদ দেখায় এই পরিস্থিতিতেও বেইজিংয়ের অবস্থান ঠিক তেমনই।

গত কয়েকদিন যাবত চীন সতর্কতা জানিয়ে বলছে, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ শুধু দেশটিতে পরিস্থিতি আরও খারাপ করবে।

পশ্চিমের সাথে মিয়ানমারের বিচ্ছিন্নতা থাকলে চীন কৌশলগতভাবে উপকৃত হবে কিন্তু স্ট্র্যানজিও সতর্ক করে বলেন, তাই বলে চীন এই সেনা অভ্যুত্থানে খুশি এমনটা বোঝায় না।  চীনের সঙ্গে এনএলডির ভালো ব্যবস্থা ছিলো এবং সু চির সঙ্গে সম্পর্ক তৈরিতে অনেক চেষ্টাও চালিয়েছে তারা।

তিনি যোগ করেন, সেনাবাহিনীর আবার ফিরে আসার মানেই হলো চীনের আবার এমন কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালাতে হবে যারা ঐতিহাসিকভাবেই চীনের উদ্দেশ্য নিয়ে সন্দিহান।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সাং সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনমিয়ানমারসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT