চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সেনাবাহিনী ও গেরিলাদের সংঘর্ষে নিহত ১৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১২, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
সীমান্তে নিরাপত্তা রক্ষী নজরদারি করছেন, গ্রাম্য পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সেনা ও সশস্ত্র জাতিগত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে শনিবার অন্তত ১৯ জন নিহত হয়েছে। প্রত্যন্ত শান রাজ্যে এই সংঘর্ষ ঘটে বলে দেশটির সেনাবাহিনী ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সামরিক সূত্র জানিয়েছে, এই সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন।মানবাধিকার কর্মীরা জানিয়েছে, চীন সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে সংঘাত সংঘর্ষ বেড়ে গেছে। অপরদিকে দেশটির পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় পরিচয়হীন সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনের অভিযোগ উঠেছে।

সেনা ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)’র মধ্যে শনিবার এক বড় সংঘর্ষ ঘটে। মিয়ানমারের উত্তরাঞ্চলে অধিকতর স্বায়ত্বশাসনের দাবিতে যে কয়েকটি সশস্ত্র সংগঠন দেশটির সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এই গেরিলা দলটি তাদের অন্যতম।

টিএনএলএ’র মুখপাত্র মেজর মাই আইক কিয়াউ বলেন, আজ ভোর ৫টা থেকে লড়াই শুরু হয়েছে। মুসের দুটি সামরিক ঘাঁটি ও সাশিও শহরে যাওয়ার একটি সেতুর কাছে লড়াই হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT