চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দণ্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে মিয়ানমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ন ০৭, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রোহিঙ্গা গণহত্যার সংবাদ প্রকাশ করায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা গার্ডিয়ানের তথ্য মতে, মিয়ানমারে ইয়াঙ্গুনের ইনসিন কারাগারে  ৫০০ দিনের বেশি জেলে কাটানোর পর মুক্তি দেয়া হয়েছে রয়টার্সের সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সো ওকে (২৮) ।

ইনসিন কারাগারের প্রধান জাও জাও নিশ্চিত করেছেন মঙ্গলবার সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সো ওকে মুক্তি দেওয়া হয়েছে।  এবং দেশটির প্রেসিডেন্টের রাজক্ষমার আদেশের কারণে মুক্তি পেলেন তারা।

মুক্তির পর কয়েক মিনিট পর ওয়া লোন বলেন, ‘আমি সত্যিই আমার পরিবার এবং সহকর্মীদের দেখতে পেরে খুশি এবং উত্তেজিত। আমি আমার নিউজরুমে ফিরে যেতে আর অপেক্ষা করতে পারছি না।’

রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, মিয়ানমার আমাদের সাহসী সাংবাদিকদের মুক্তি দিয়েছে।

রাখাইনের ইন দিন গ্রামে সেনা অভিযানের সময় ১০ জন রোহিঙ্গাকে হত্যা করে মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারের নাগরিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ইন দিন ওই গণহত্যার ওপর অনুসন্ধান চালানোর সময় গ্রামবাসীর কাছ থেকে তিনটি ভয়ংকর ছবি সংগ্রহ করেছিলেন।

Reneta

সেগুলোর দুটিতে একটি গণকবরের সামনে ১০ জন রোহিঙ্গা পুরুষকে হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে মাটিতে বসে থাকতে দেখা যায়। তৃতীয় ছবিতে ওই ১০ জনকেই ওই গণকবরে গুলিবিদ্ধ ও রক্তাক্ত হয়ে অসাড় পড়ে থাকতে দেখা গেছে।

ওই দুই সাংবাদিক তাদের প্রতিবেদন শেষ করার আগেই ২০১৭ সালের ডিসেম্বরের এক সন্ধ্যায় পুলিশ সদস্যদের আমন্ত্রণে রেস্টুরেন্টে যাওয়ার পর নিখোঁজ হন। একই বছরের ১২ ডিসেম্বর মিয়ানমার কর্তৃপক্ষ দাপ্তরিক গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে তাদের গ্রেপ্তার দেখায়।

২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে সাত বছর করে কারাদণ্ড ঘোষণা করে ইয়াঙ্গুনের একটি জেলা আদালত। নভেম্বরের শুরুতে ইয়াঙ্গুনের হাইকোর্টে দুই সাংবাদিকের পক্ষে আপিল করেন তাদের আইনজীবীরা।

এ বছরের ১১ জানুয়ারি আপিল খারিজ করে দিয়ে নিম্ন আদালতের সাজা বহাল রাখা হয়। ওই সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করায় তা খারিজ করা হয়।

মিয়ানমারের কারাগারে থাকা অবস্থায় রয়টার্সের ওই দুই সাংবাদিক গত ১৫ এপ্রিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমাররয়টার্সের দুই সাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT