চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ভোটগ্রহণ শেষ, ফলাফল সোমবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ পূর্বাহ্ন ০৮, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

২৫ বছর পর মিয়ানমারে ঐতিহাসিক সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল সোমবার ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে ৯০টির বেশী রাজনৈতিক দল থেকে ৬ হাজার প্রার্থী অংশ নেন। তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬৬৪টি আসনে।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি দিনের শুরুতেই ভোট দিয়েছেন। তবে সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি’র সাথে সেনাসমর্থিত ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি-ইউএসডিপি’র তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সামরিক সরকারের জন্য সংরক্ষিত। জয় পেতে বাকি আসনের ৬৭ শতাংশে জিততে হবে সুচি’র দলকে।

প্রায় তিন কোটি ভোটারের নির্বাচন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কমপক্ষে চল্লিশ হাজার পুলিশ সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন ছিলো। তবে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করায় মানবাধিকার সংগঠনগুলো এই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছে।

প্রেসিডেন্ট থিয়েন শিয়েন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তাকে সম্মান জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।

মিয়ানমারে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ওই নির্বাচনে অং সান সু চি জিতলেও দেশটির জেনারেলরা তার হাতে ক্ষমতা দেয়নি। আর এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলা সামরিক শাসনের অবসান হতে পারে বলে মনে করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভোটগ্রহণমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT