চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ফেসবুক বন্ধ করে দিল সেনা কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমার সেনাবাহিনী

মিয়ানমার সেনাবাহিনী

ক্ষমতাদখলের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। রয়টার্স জানিয়েছে: ফেসবুকসহ অন্য বার্তা আদান-প্রদান (মেসেজিং) পরিষেবাগুলো বন্ধ করে দিতে ইন্টারনেট সেবাদাতাদের নির্দেশ দিয়েছে সামরিক সরকার।

দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে বলে মিয়ানমারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে।

কারণ হিসাবে বলা হয়েছে, ‘এ মুহূর্তে দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী লোকজন ফেসবুক ব্যবহার করে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়াচ্ছে এবং এর ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তবে ফেসবুকের এক নারী মুখপাত্র মিয়ানমারের সেনা সরকারের ওই নির্দেশনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

সোমবার মিয়ানমারের নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল। তার কয়েক ঘণ্টা আগে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে।

মিয়ানমারের ক্ষমতা এখন সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের হাতে। বাণিজ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পররাষ্ট্রসহ ১১ জন মন্ত্রী ও উপমন্ত্রীকে বদলানো হয়েছে।

Reneta

মিয়ানমারে নতুন নির্বাচন কমিশন ও পুলিশ প্রধান নিয়োগ করেছে দেশটির সেনাবাহিনী।

অফলাইন মেসেজিং অ্যাপ ব্রিজফি জানিয়েছে, মিয়ানমারে তাদের অ্যাপটি ১০ লাখ বারের বেশি ডাউনলোড হয়েছে।

দেশজুড়ে ফোন ও ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার সমাধান হিসাবে দেশটির আন্দোলনকারীরা ব্রিজফির ডাউনলোড উৎসাহিত করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারমিয়ানমারের সামরিক জান্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT