চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচনে মুসলিমদের আশা নেই

রেজাউল করিম রেজাউল করিম
১১:১৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

রোববার মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জাতীয় নির্বাচন। গত ২৫ বছরের মধ্যে বহুদলের অংশগ্রহণের এই নির্বাচন নিয়ে মিয়ানমারের জনগণ উচ্ছ্বসিত হলেও বলতে গেলে আশার কিছুই দেখছেন না সেদেশর সংখ্যালঘু মুসলিমরা।

রোববার সকালে যখন ভোট দিতে শুরু করবেন মিয়ানমারবাসী। তখন ঘরেই বসে থাকতে হবে মুসলমানদের। নির্বাচনে মুসলিম নাগরিকরা ভোট দেয়ার সুযোগ পাবেন না। তাই এই নির্বাচন নিয়ে তীব্র হতাশায় মিয়ানমারের মুসলিমরা।

রাখাইন প্রদেশের প্রধান শহর সিটউই এলাকার একটি উদ্বাস্তু শিবিরে আশ্রিত গোলাপি রঙের পরিচয়পত্রের অধিকারী অল্প কয়েকজন নাগরিকের একজন সোই হ্লাইং। তবে ৪৪ বছর বয়সী এ মুসলিম নাগরিক জানালেন, তার সুযোগ আছে, তবে ভোট দেবেন না।

Banglabid

কামান সম্প্রদায়ের মুসলিম নাগরিক সোই হ্লাইং থাকেন রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গেই। কামান সম্প্রদায়ের মতো মিয়ানমারের ১৩৫টি নৃ-গোষ্ঠী জন্মসূত্রে পূর্ণ নাগরিকত্বের অধিকার অর্জন করলেও, এই অধিকার থেকে এখনও বঞ্চিত রোহিঙ্গারা।

২০১২ সালে নৃশংস বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় রোহিঙ্গাদের গণহারে হত্যার সময়েই সোই হ্লাইং বাড়িঘর ছেড়ে আশ্রয়শিবিরে আসতে বাধ্য হন। তবে এই শিবিরে আজও তিনি রোহিঙ্গা প্রতিবেশীদের মতোই স্বাধীনভাবে চলাচলের সুযোগ পান না।

তিনি বলেন, ‘প্রত্যেকে যদি ভোটের সুযোগ না পায় তাহলে আমিও ভোট দেব না।’

Reneta

অনেকের মতো সোই হ্লাইং’র স্ত্রীও এই আশ্রয়শিবিরের ক্ষুদ্র ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। রাখাইন প্রদেশের বড় শহর সিউইর আশপাশের ২০টি আশ্রয়শিবিরের এক লাখ মুসলিমের মধ্যে মাত্র ১৫০ জন ভোটের জন্য যোগ্য বলে তালিকাভুক্ত হয়েছেন।

এবারের নির্বাচনকে সামনে রেখে প্রচারের সময়ে কট্টর বৌদ্ধ পুরোহিতরা মুসলিম-বিদ্বেষকে আরো গভীর করে তুলেছেন। কট্টর বৌদ্ধদের বিরাগভাজন হওয়ার ভয়ে সু চি’র গণতন্ত্রপন্থী দল এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেটিক) কোনো মুসলিম নাগরিককেই নির্বাচনে প্রার্থী করেনি। দেশটির ৫ কোটি ১০ লাখ নাগরিকের ৫ শতাংশ মুসলিম। অথচ হাতে গোনা কয়েকজনই মাত্র বিভিন্ন দল থেকে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন।

গত ফেব্রুয়ারিতে আধাসামরিক সরকারের প্রেসিডেন্ট থেইন সেইন সাময়িক নাগরিকত্বের সাদা কার্ড বাতিল করে দেন। এর ফলে রোহিঙ্গাদের জন্য ভোট দান অসম্ভব হয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মিয়ানমার শাখার জ্যেষ্ঠ গবেষক ডেভিড ম্যাথিসন।

রাখাইন রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের শক্তিশালী দল ‘আরাকান ন্যাশনাল পার্টি (এএনপি) এবং তার কর্মীদের দাবি, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নন। তারা প্রতিবেশী বাংলাদেশ থেকে গিয়ে সেখানে বসবাস করছেন। রোহিঙ্গাসহ সংখ্যালঘু সব সম্প্রাদায়ের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখানোর জাতিসংঘের আবেদন পর্যন্ত আগ্রাহ্য করেছে জান্তা সরকার।

শুধু ভোটের মতো মৌলিক অধিকারই নয়, আরো অনেক অধিকারই হারিয়েছে রোহিঙ্গারা। একটি নির্দিষ্ট গ্রামে বসবাসের পাশপাশি অতিপ্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে গেলেও কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় তাদের।

৪১ বছরের কৃষক আব্দুল সাকুর আক্ষেপ নিয়ে বলেন, নতুন আইন করার আগে ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করলেও এখন পারছি না। তাহলে আমাদের সন্তানরা এ দেশে মুক্তভাবে কেমনে বসবাস করবে?

গণতন্ত্রের নেত্রী অং সান সু চি ও তার দল এনএলডি বিপুল ভোটে জয়ী হবে বলে আশা করা হচ্ছে। তবে এই নেত্রী তো আসলে দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়েরই প্রতিনিধিত্ব করবেন, রোহিঙ্গাদের করবেন না। কোথাও আশার আলো দেখছে না রোহিঙ্গারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারমিয়ানমার নির্বাচনরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিউলে গ্যাংনাম স্টাইলের স্ট্যাচু

পরবর্তী

বোমার বিস্ফোরণেই বিধ্বস্ত হয় রুশ বিমান

পরবর্তী

বোমার বিস্ফোরণেই বিধ্বস্ত হয় রুশ বিমান

ভালুকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT