চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে আবার গুলি, ৩৮ বিক্ষোভকারীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ন ০৪, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভে সামরিক বাহিনীর গুলিতে বুধবার প্রাণ হারিয়েছে অন্তত ৩৮ জন বিক্ষোভকারী।

এই ঘটনার পর জাতিসংঘ দিনটিকে সেনা অভ্যুত্থান হওয়ার পর সবচেয়ে ‘রক্তাক্ত দিন’ হিসেবে মন্তব্য করেছে।

মিয়ানমারে জাতিসংঘের দূত ক্রিস্টিন শারনার বুর্গেনার বলেন, দেশটি থেকে খুবই মর্মান্তিক কিছু ভিডিও আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যরা বুলেট ও রাবার বুলেট ছোঁড়ে।

মিয়ানমারের বিক্ষোভে এমন অবদমনমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববাসী কিন্তু মিয়ানমার সেসবকেই উপেক্ষা করে চলেছে।

বুধবারের এই মৃত্যুর ঘটনার পরে যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা আহ্বান করেছে। আর যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আরো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে তারা।

Reneta

ক্রিস্টিন শারনার বুর্গেনার বলেছেন, মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে প্রাণ হারিয়েছে প্রায় ৬০ জন আর আহত হয়েছে আরো অনেকে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি বিক্ষোভে সামরিক বাহিনীর গুলিতে প্রাণ হারায় অন্তত ১৮ জন।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়।

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমারসরকারবিরোধী বিক্ষোভসেনা অভ্যুত্থানসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT