চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের সামরিক বাহিনীই পুড়িয়েছে রোহিঙ্গাদের গ্রাম: এইচআরডব্লিউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

মিয়ানমারে সংঘটিত রোহিঙ্গা নির্যাতনের সাথে দেশটির সামরিক বাহিনীর সংযোগ খুঁজে পেয়েছে মানবাধিকার কর্মীদের একটি দল। রাখাইন রাজ্যের ওয়া পেইক গ্রামের কিছু স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে রাষ্ট্রীয় বাহিনীর নিপীড়ণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

এইচআরডব্লিউ জানায়, ছবিতে দেখা যায় যখন ওয়া পেইক গ্রামে আগুন ধরিয়ে দেয়া হয়েছিলো, তখন নিকটবর্তী আর্মি পোস্টের কাছে সামরিক বাহিনীর ট্রাকগুলো সক্রিয়। এতে প্রমাণিত হয় সেই এলাকায় সামরিক বাহিনীর সদস্যরা ছিলো।

মানবাধিকার সংস্থাটির এশিয়াঅঞ্চল বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, এটা বিশ্বাস করা কঠিন যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্বেও জঙ্গিরা ওয়া পেইকে এক মাসের ভেতর তিন শতাধিক বাড়ি পুড়িয়েছে।

এই ঘটনায় মিয়ানমান সরকারকে অসম্পৃক্ততার দাবি থেকেও সরে আসার আহ্বান জানান তিনি।

তবে রাখাইনের উত্তরাঞ্চলের ঘটনাগুলো তদন্তাধীন বলে এই অভিযোগের বিষয়ে সরকারের মুখপাত্র জো তাই কোনো মন্তব্য করতে রাজি হননি।

সরকারের পাঠানো একটি দল গত কয়েকদিন আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে। তাদের তদন্তের ফল জানুয়ারির শেষ দিকেই প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সাম্প্রতিক রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দেয়া নিয়ে একাধিকবার এ ধরনের অভিযোগ করা হয়। তবে দেশটির সেনা করা কোনো অপরাধ স্বীকার করেনি সরকার। তাদের দাবি আন্তর্জাতিক সমবেদনা পাওয়ার জন্য রোহিঙ্গারা তাদের নিজের বাড়িতে নিজেরাই আগুন ধরিয়েছে।

গত ৯ অক্টোবর সীমান্ত সামরিক চৌকিতে জঙ্গি হামলায় নয়জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর থেকেই সাংবাদিকদের রাখাইনের উত্তরাঞ্চলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

ওই ঘটনার পর থেকে সেনাবাহিনীর অভিযানে রাখাইন প্রদেশে কমপক্ষে সাড়ে তিনশো রোহিঙ্গা নিহত হয়। এছাড়াও বহু রোহিঙ্গা নারীকে ধর্ষণ করা হয়েছে। আর বাড়ি-ঘর হারিয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষ।

অবশ্য দেশটির সেনাবাহিনী বলছে, সন্ত্রাসের সঙ্গে জড়িত ৬৯ জনকে হত্যা করা হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতার ঘটনা তদন্তে মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়ে আসছে।

জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী হামলার পর থেকে এখন পর্যন্ত ২৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব উদ্বোধন

পরবর্তী

ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে আওয়ামী লীগের সাধুবাদ

পরবর্তী

ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে আওয়ামী লীগের সাধুবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানাবে বিএনপি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT