মিয়ানমারের সেনাপ্রধানসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিকল্পিত হামলার নেতৃত্ব দেয়ায় ‘মানবতাবিরোধী অপরাধে’ বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জমা দেয়া এক প্রতিবেদনে এ অভিযোগ আনা হয়েছে।
রাখাইন রাজ্যে সামরিক দমন-পীড়নের কারণে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘ এই ঘটনাকে ভয়াবহ ‘জাতিগত নিধন’ হিসেবে উল্লেখ করেছে। তবে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করেছে।







