চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের পক্ষ থেকে উস্কানির বিষয়ে বললেন বিজিবি প্রধান

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৫:০০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবির প্রধান মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন: মিয়ানমারের পক্ষ থেকে উস্কানি ছিল, তবে বাংলাদেশ খুব কৌশল ও বুদ্ধিমত্তার সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করেছে।

মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) অডিটোরিয়ামে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পর্যােলোচনা’ শীর্ষক এক সেমিনারে সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় বাংলাদেশের সীমান্ত এলাকায় সক্ষমতা আরও বৃদ্ধি করা দরকার বলে নিজের অভিমত ব্যক্ত করেন।

সেমিনারে বিগ্রেডিয়ার জেনারেল মনির বলেন: মিয়ানমারের যেকোন হামলা প্রতিরোধে বাংলাদেশ প্রস্তুত। তবে যুদ্ধ লেগে গেলে বিশ্ব নজর রোহিঙ্গা সংকট থেকে সরে যাবে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘ বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। ১৬/১৭ লাখ রোহিঙ্গাদের মধ্যে এবার পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে। যা আগে আসা সংখ্যার সঙ্গে যোগ করলে দাঁড়ায় প্রায় নয় লাখ। আরও চারলাখ ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, সৌদি আরবসহ বিভিন্ন দেশে চলে গেছে। সেই হিসেবে রোহিঙ্গাদের অর্ধেকের বেশিই বাংলাদেশে চলে  এসেছে।’

সেনা চৌকিতে হামলার যে অযুহাতে রোহিঙ্গা নিধন শুরু হয়েছে তা মিয়ানমার সরকারের পরিকল্পিত এমন ইঙ্গিত করে তিনি বলেন, ‘আগস্টের শেষের দিকে সেনা চৌকিতে হামলা হয়েছে। অথচ মাস খানেক আগ থেকেই মিয়ানমার মংডু এলাকায় সৈন্য সংখ্যা বৃদ্ধি করছিল।’

ট্যাগ: বিজিবি প্রধানমিয়ানমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপে যেতে আর্জেন্টিনার চাই ‘১১ মেসি’

পরবর্তী

সৌদি নাগরিক খালাফ হত্যা মামলার আপিল শুনানি ১৭ অক্টোবর

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি নাগরিক খালাফ হত্যা মামলার আপিল শুনানি ১৭ অক্টোবর

পরিবর্তন এনে বিসিবির নির্বাচন কমিশন প্রস্তাব পাস

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT