চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিতে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে: পররাষ্ট্র সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের কারণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে।

বিতাড়িত রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করে নিজ দেশে ফেরত পাঠাতে দেশটির ওপর অব্যাহতভাবে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে, সমাধানের পথও তাদের বের করতে হবে আর সেটা হতে হবে দ্রুতই।

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি ফর রোহিঙ্গা’ শীর্ষক পাবলিক লেকচারে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহিদুল হক।

বুধবার সকাল ১০ টায় ব্র্যাক ইউনিভার্সিটির অডিটরিয়ামে আয়োজিত এই পাবলিক লেকচারে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ তামিম ও সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর নির্বাহী পরিচালক মনজুর হাসান, ওবিই।

রোহিঙ্গা সংকট সমাধানের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হক বলেন, ‘মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। তবে এখন তাদের নিজ ঘরে ফেরার সময় এসেছে। আর এই কাজটি হতে হবে দ্বিপক্ষীয় আলোচনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের মাধ্যমে।

গত কয়েক যুগ ধরেই রোহিঙ্গা নিধনের কাজ করে চলেছে মিয়ানমার। এই সমস্যা গভীরতর হচ্ছে। এখনই রোহিঙ্গা সমস্যার সমাধান না করা গেলে সেটা পরের প্রজন্মকেও ভোগাবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব আরো বলেন,‘যেনতেন ভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান নয়,পূর্ণ নাগরিক অধিকার দিয়েই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে মিয়ানমারকে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপেই তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া হতে হবে।’

ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ তামিম বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর থেকেই বাংলাদেশ বিভিন্ন ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন ‘আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সহায়তা করবে।’

ট্যাগ: আন্তর্জাতিক চাপমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বউয়ের সব কথায় ‘হ্যাঁ’ বলেন ধোনি!

পরবর্তী

এসসিআরএফের সভাপতি আশীষ, সাধারণ সম্পাদক লেবু

পরবর্তী
সভাপতি আশীষ কুমার (বামে), সাধারণ সম্পাদক মহসীনুল করিম (ডানে)

এসসিআরএফের সভাপতি আশীষ, সাধারণ সম্পাদক লেবু

থার্ড জেন্ডার ২: হাসির আড়ালে বেদনার গল্প

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT