মিয়ানমারের একটি জেড পাথরের খনি ধসে শতাধিক মানুষ নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিহতদের সবাই খনি থেকে কাছের একটি লোকালয়ের বাসিন্দা।
এ ঘটনায় আবর্জনার স্তূপের পাশের অনেকগুলো কুঁড়েঘর চাপা পড়ে। এসব ঘরে তারা ঘুমিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। নিহতদের অনেকেই আবর্জনার স্তূপে পরিত্যক্ত পান্নার খণ্ডাংশ কুড়িয়ে জীবন চালাতেন।
সেখানে ‘জেড’ একধরনের সবুজ রং বিশিষ্ট পাথর যা অলংকার তৈরিতে ব্যবহার করা হয়। মিয়ানমারের কোচিন প্রদেশ উন্নত জেড পাথরের জন্য বিখ্যাত। এ জেড খনি ধ্বসে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে মিয়ানমারে।






