চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের উপর এখনই নিষেধাজ্ঞা নয়: টিলারসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমার সফরে গিয়ে বলেছেন: রোহিঙ্গা সংকটের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে এখন নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি যুক্তিযুক্ত নয়। এসময় রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্তেরও আহ্বান জানান তিনি।

মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চির সঙ্গে এক যৌথ নিউজ কনফারেন্সে একথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারে পৌঁছে তিনি প্রথমে সেনাপ্রধান, সিনিয়র জেনারেল মিন অং হলাইংয়ের সঙ্গে দেখা করেন। এরপর মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করেন টিলারসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন: আমরা মিয়ানমারকে সফল দেখতে চাই। নিষেধাজ্ঞা কিভাবে এই সমস্যা সমাধানে কাজ করবে সেটা বুঝতেই অনেক সময় লেগেছে।

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে গত আগস্ট থেকে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এই চিত্রকে খুবই ভয়াবহ হিসেবে উল্লেখ করেন টিলারসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভ্রমণরত যুক্তরাজ্যের স্টেট ডিপার্টমেন্টের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন: রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুন:প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, যাতে রোহিঙ্গারা আবার তাদের ঘরে ফিরতে পারে।

ওয়াশিংটনের মার্কিন সিনেটররা মিয়ানমার সেনাবাহিনীর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এর আগে মঙ্গলবার আসিয়ানের সাইড লাইনে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও মিয়ানমার নেতা অং সান সু চি। তবে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT