চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের উদ্দেশে জাতিসংঘে বাংলাদেশের কঠোর বার্তা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৮ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা

রোহিঙ্গা সংকট যে মিয়ানমারের তৈরি বৈশ্বিক এক বিষফোঁড়ার নাম, সেটা এখন আর গোপন নয়। প্রতিবেশী দেশের একটি নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি সমমর্মিতা দেখিয়ে রোহিঙ্গাদের সাময়িক সময়ের জন্য আশ্রয় দিলেও কাণ্ডজ্ঞানহীন মিয়ানমার যেন তাকে দুর্বলতা হিসেবেই নিয়েছে। এজন্য বাধ্য হয়েই জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেছেন: ‌‘মিয়ানমার থেকে পালিয়ে আসা আর কোনো রোহিঙ্গাকে গ্রহণ করবে না। কারণ, বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের ফিরিয়ে নেয়ার আলোচনায় মিয়ানমার শুধু ফাঁকা প্রতিশ্রুতিই দিয়েছে।’

পররাষ্ট্র সচিব জাতিসংঘকে বাংলাদেশের পক্ষ থেকে যথাযথ বার্তা দিয়েছেন বলেই আমরা মনে করি। কারণ, গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুসারে প্রতি সপ্তাহে ১৫শ’ করে রোহিঙ্গা ফিরিয়ে নেয়ার কথা ছিল মিয়ানমারের। এভাবে বাংলাদেশ থেকে সব রোহিঙ্গাকে দু’বছরের মধ্যে ফিরিয়ে নেয়ার লক্ষ্য রয়েছে বলেও দেশটি জানিয়েছিল।

কিন্তু মিয়ানমার চুক্তি ভঙ্গ করেছে। এমনকি জাতিসংঘও এখানে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে তারা বাধ্য করতে পারেনি। সুতরাং মিয়ানমার যেহেতু কথা রাখছে না, তাই বাংলাদেশের পক্ষেও আর কোনো রোহিঙ্গা গ্রহণ করা সম্ভব নয়।

এর পাশাপাশি আমরা বরাবরের মতো জোরালোভাবে বলতে চাই, নতুন করে রোহিঙ্গাদের গ্রহণ করা তো দূরের কথা, বরং রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারকে বাধ্য করতে হবে। এক্ষেত্রে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। কারণ, রোহিঙ্গা সংকটের সময় জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য দেশ ও সংস্থাগুলো মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছিল।

তাই জাতিসংঘের কাছে পররাষ্ট্র সচিবের এই প্রশ্ন যথাযথ যে, তাদের আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গাদের প্রতি সমমর্মিতা দেখিয়ে সংবেদনশীল ও দায়িত্বশীলতার পরিচয় দেয়ার মূল্য দিচ্ছে বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দিতেই হবে।

Reneta

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশকে এ বিষয়ে আরও জোরালো কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT