চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের উচিত রয়টার্সের দুই সাংবাদিককে ক্ষমা করা: আমাল ক্লুনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

স্বনামধন্য মানবাধিকার কর্মী ও আইনজীবী আমাল ক্লুনি বলেছেন, মিয়ানমারের উচিত রয়টার্সের দণ্ডপ্রাপ্ত দুই সাংবাদিককে ক্ষমা করে দেয়া। তাদের পরিবার যেহেতু প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছে, তাই মিয়ানমারের নেত্রী অং সান সু চি’রও উচিত তাতে সম্মতি দেয়া।

শুক্রবার জাতিসংঘে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) আয়োজিত মুক্ত গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানে ক্লুনি এসব কথা বলেন। ক্লুনি ওই দুই সাংবাদিকের পক্ষে কাজ করা আইনি দলের একজন সদস্য বলে এনডিটিভি জানায়।

আমাল ক্লুনি বলেন, প্রেসিডেন্ট চাইলে শাস্তি পাওয়ার পরও যেকোন সময় ক্ষমা করে দিতে পারেন। তিনি এ ব্ষিয়ে অং সান সুচির সঙ্গেও আলোচনা করতে পারেন।

তিনি বলেন, দুই সাংবাদিকের পরিবার ইতোমধ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু এই মামলা সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতিতে শুরু হয়েছে, তাই এখন সবকিছু প্রেসিডেন্টের অফিসে। সরকার চাইলে আজই তা নিষ্পত্তি করতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রয়টার্সের দুই সাংবাদিককে ক্ষমা করে দ্রুত মুক্তি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো জাতিগত নিধনের সংবাদ সংগ্রহে অনুসন্ধানের সময় রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে উ কে গত ৩ সেপ্টেম্বর ৭ বছর করে কারাদণ্ড দেয় মিয়ানমারের একটি আদালত।

সিপিজে’র এই অনুষ্ঠানে মিয়ানমারের পাশাপাশি মিশর, কিরগিজিস্তান ও বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত সাংবাদিকদের বিষয়েও আলোকপাত করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, লেবানন এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ট্যাগ: আমাল ক্লুনিমিয়ানমাররয়টার্সের দুই সাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন আজ

পরবর্তী

জার্মান ম্যাগাজিনকে দেখে নেয়ার হুমকি রোনালদোর

পরবর্তী

জার্মান ম্যাগাজিনকে দেখে নেয়ার হুমকি রোনালদোর

ফাইল ফটো

সমাবেশের অনুমতি: যেন বুকের পাথর নেমে গেলো বিএনপির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT