চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ইউনিভার্স বাংলাদেশকে সোহেল তাজের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

ডিসেম্বরে বসবে ‘মিস ইউনিভার্স’-এর ৬৮তম আসর। আর এই আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। যার প্রতিনিধিত্ব করছেন শিরিন আক্তার শীলা। প্রথমবার এই আয়োজনে অংশ নেয়ার টিকেট জিতে নেয়ায় শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শীলা। বিভিন্ন অঙ্গনের মানুষ তাকে শুভ কামনা জানাচ্ছেন। এবার শিলাকে অভিনন্দন জানালেন রাজনীতি অঙ্গনের পরিচিত মুখ সোহেল তাজ।

সোহেল তাজ তার অফিশিয়াল ফেসবুক থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিজয়ী শীলার একটি ছবি দিয়ে লিখেন: মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম বারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শীলা। আমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে তার ভবিষ্যৎ অনুকরণীয় ভালো কাজের মাধ্যমে লক্ষ্য লক্ষ্য তরুণীসহ সকলের জন্য অনুপ্রেরণা হবে।

২৩ অক্টোবর বুধবার রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রী হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে। এই আসরের অতিথি বিচারক ছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর অংশ হতে পেরে গর্বিত এই সাবেক বিশ্ব সুন্দরীও। গ্র্যান্ড ফিনালের রাতের বর্ণনা দিয়ে সুস্মিতা তার ফেসবুকে লিখেন: দারুণ রাত! শিরিন আকতার শীলা এবছর মিস ইউনিভার্সে বাংলাদেশ থেকে অংশ নেয়া প্রথম প্রতিযোগী হতে যাচ্ছেন। বাংলাদেশ এর পর্বটি আমরা উপভোগ করেছি। তাকে মুকুট পরিয়ে দেয়ার সুযোগ পেয়ে বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকতে পেরেছি। অভিনন্দন শিরিন। সবসময়ে যেন হৃদয়ের কথা প্রকাশ করতে পারেন সেই কামনা রইলো, সেটা যেই ভাষাতেই হোক। মিস ইউনিভার্স বাংলাদেশ টিম, প্রতিযোগী, বিচারক এবং বাংলাদেশের মানুষদের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা।

মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালেতে ১০ প্রতিযোগীর মধ্যে সেরা নির্বাচিত হন শিরিন আক্তার শীলা। এই প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে ছিলেন সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, হেরিটেজ ক্র্যাফটসের তুতলি রহমান, রুবাবা দৌলা, ফারজানা চৌধুরী, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান প্রমুখ।

ট্যাগ: বাংলাদেশমিস ইউনিভার্সলিড বিনোদনসোহেল তাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে ৩ নারী নিহত

পরবর্তী

আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজাকে আসামি করে দুই মামলা

পরবর্তী

আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজাকে আসামি করে দুই মামলা

বিদ্রোহীদের কাউন্সিলে প্রার্থী হতে বাধা নেই: কাদের

সর্বশেষ

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT