চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস্টার মাইকেল’ দিয়ে আলোচনায় শামীম হাসান সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
মিস্টার মাইকেল

ইউটিউবার থেকে অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন শামীম হাসান সরকার। রোমান্টিক চরিত্রে কম দেখা গেলেও নাটকে সিরিয়াস ও কমেডি চরিত্রে নতুন প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় শামীম। এই তারকা গেল ভালোবাসা দিবস উপলক্ষে ‘মিস্টার মাইকেল’ নামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন।

ইন্টারনেটে এটি প্রকাশের পর বেশ আলোচনায় এসেছে। বিশেষ করে ‘মিস্টার মাইকেল’ হিসেবেও ডাকা হচ্ছে শামীমকে! তিনি বললেন, মিউজিক ভিডিও আগে করেছি, কিন্তু নিজের পকেট থেকে টাকা খরচ করে এই প্রথম মিউজিক ভিডিও করলাম। তাছাড়া নিজের গান নিজেই করেছি।

শামীম বলেন, ২০০৮ সালে এই গানটি বিশ্ববিদ্যালয়ে পড়ার বানিয়েছিলাম। তখন আমি এমআইএসটি-তে প্রথম বর্ষে পড়তাম। ১০ বছর পর ভাগ্যক্রমে গানটি নতুন করে রূপদান করলাম। কিন্তু এটা কেউ জানতো না। বিশ্ববিদ্যালয়ে মঞ্চ নাটক করার সময় বন্ধুরা মিলেই গানটি বানিয়েছিলাম। গানের কথা, সুর সবই আমার। এই গানটি নিয়ে আমি হ্যাপি, ভালোই সাড়া পেয়েছি।

ব্যঙ্গাত্মক ধাঁচের এই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও বেশ সাড়া ফেলেছে। নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা গানটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। ‘পুরান গোড়ান থিকা কিনছি সাইকেল, আমার নাম মিস্টার মাইকেল’ এমন কথামালায় সাজানো গানের মডেল হয়েছেন কণ্ঠদাতা শামীম নিজেই ও অভিনেত্রী সানজিদা তন্ময়, শাহান ও সামিরা খান মাহি।

গানটি প্রকাশ করা হয়েছে শামীমের নিজস্ব ইউটিউব চ্যানেল ম্যাঙ্গোস্কোয়াড থেকে। এই ইউটিউব চ্যানেলটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নিকট বেশ জনপ্রিয়। এর অধিকাংশ কনটেন্ট মজাদার ও সমসাময়িক ভিডিও নিয়ে হলেও এবারই পূর্ণাঙ্গ প্রফেশনাল গানের ভিডিও প্রকাশ করা হলো।

মিস্টার মাইকেল গানটিতে যেমন প্রজন্মের ভাবনা ও জীবন উঠেছে, একই বিষয়গুলো প্রদর্শিত হয়েছে ভিডিওতেও। গানের প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ম্যাঙ্গো স্কোয়াডের পাশাপাশি নীলডুমুর নামের একটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ রয়েছে।

Reneta

সবশেষে শামীম বলেন, সবাই সবখানে সোশ্যাল মেসেজ খোঁজে, কিন্তু দেখার সময় কিন্তু বিনোদনই দেখে। আমি এখানে পূর্ণ বিনোদন দেয়ার চেষ্টা করেছি। এরপর থেকে ইউটিউবের জন্য কয়েক পর্বের নাটক নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো ভালো কাজ উপহার দিতে পারব।

Jui  Banner Campaign
ট্যাগ: শামীম হাসান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT