চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস্টার বাংলাদেশ’ নিয়ে প্রস্তুত খিজির, নভেম্বরে মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

২০১০ সালে ‘জাগো’ নির্মাণ করে হইচই ফেলে দিয়েছিলেন তরুণ নির্মাতা খিজির হায়াত খান। স্পোর্টস নিয়ে নির্মিত এখন পর্যন্ত এটিই বাংলাদেশের একমাত্র ছবি। এরপর দীর্ঘ বিরতি। ছোট পর্দায় কাজ করলেও চলচ্চিত্রে পাওয়া যাচ্ছিলো না এই নির্মাতাকে! তবে আসছে নভেম্বরে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান।

নভেম্বরের মাঝামাঝিতে বড় পর্দায় ‘মিস্টার বাংলাদেশ’ নামের ছবি নিয়ে আসতে চলেছেন খিজির। তবে পরিচালক হিসেবে নয়। তাকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। এছাড়া এই চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

‘মিস্টার বাংলাদেশ’-এর সেন্সর সার্টিফিকেট পাওয়ার খবর জানিয়ে চ্যানেল আই অনলাইনকে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা জানান, বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে আমাদের ছবিটি। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছি। আগামী নভেম্বরের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে ছবিটি আমরা মুক্তি দিতে চাই।

Banglabid

সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পর প্রমোশনের জন্য সময় মাত্র তিন সপ্তাহ। এই সময়কে প্রচারণার জন্য উপযুক্ত মনে করছেন কিনা জানতে চাইলে খিজির হায়াত খান বলেন, সামনে নির্বাচন। আমরা চাই ছবিটি নির্বাচনের আগেই মুক্তি দিতে। আগামি তিন সপ্তাহ আমরা পুরোপুরি ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে চাই, নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালাতে চাই। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝিতেই ছবিটি মুক্তি দিবো।

তবে সিনেমা মুক্তির কৌশল নিয়েও ভাবছেন তিনি। জানালেন, শুরুতেই বেশি সংখ্যক হলে ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তি দিতে চান না তিনি। প্রথম সপ্তাহে কিছু টার্গেট হলে মুক্তি দিতে চান। এরপর দর্শক রেসপন্সের উপর ভিত্তি করে তিনি পৌঁছুতে চান পুরো বাংলাদেশের মানুষের কাছে। তার বিশ্বাস, ‘জাগো’ ছবিটি যেমন বাংলাদেশের সব শ্রেণির দর্শকরা উপভোগ করেছিলেন, ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রটিও তেমনি উপভোগ করবেন।

‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করছেন আবু আকতারুল ঈমান। তবে এখন পর্যন্ত পরিচালককে ছাপিয়ে প্রযোজক খিজির হায়াত খানের নামই উঠে আসছে? বাংলা চলচ্চিত্রে এমনটা বিরল! এটা কি ‘জাগো’র খ্যাতির জন্য?-এমন প্রশ্নে খিজির হায়াত জানালেন, আসলে এই ছবিটি নির্মাতার প্রথম ছবি। মানুষ তাকে এখনো চিনে না বলেই এমনটা হচ্ছে, তবে আমার বিশ্বাস ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তির পর এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। নির্মাতাকে মানুষ তার নামেই চিনবে।

Reneta

সিনেমা মানুষকে হাসায়, কাঁদায়। সমাজ গঠনে সহায়ক হিসেবে কাজ করে। কখনও বা বিদ্রোহ জাগায়, হাতিয়ার হিসেবে কাজ করে। তেমনই এক প্রতিবাদের হাতিয়ার হিসেবে তৈরি হয়েছে সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ। এই স্লোগানকে সামনে রেখে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছিলো ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে। ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন নির্মাতা খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিজির হায়াত খানজাগোমিস্টার বাংলাদেশলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগস্ট ১৫, ২০২৬

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT