চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে শামীম হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
বিনোদন
A A

ইউটিউবার হিসেবে খ্যাতি ছিলো তার। তারপর সেখান থেকে অভিনয়ে এসেছেন শামীম হাসান সরকার। এরপর ধারাবাহিক ও খণ্ড নাটকে নানামাত্রিক চরিত্রে অভিনয় দিয়ে পেয়েছেন বেশ পরিচিতি। নতুন খবর হচ্ছে, এই অভিনেতা এবার চলচ্চিত্রেও অভিনয় করছেন। ছবির নাম ‘মিস্টার বাংলাদেশ’।

রবিবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এই ছবির ট্রেলার উন্মোচনে উপস্থিত থেকে এমনটাই জানান শামীম। পরে চ্যানেল আই অনলাইনকে শামীম বলেন: এই ছবিতে আমি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। এছাড়া আমার চরিত্রে কিছুটা ভিতুর ছাপ দেখা যাবে। বলা যায়, ছবিতে আমি কিছুটা নিরীহ মানুষ।

‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করছেন আবু আকতারুল ঈমান। ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। এর আগে নির্মাতা হয়ে ২০১০ সালে জাগো ছবিটি নির্মাণ করেছিলেন খিজির। এই ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন।

Banglabid

ক্যাডেট কলেজে পড়ার সুবাদে শামীম ও খিজির হায়াতের সঙ্গে পারষ্পারিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই শামীম ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে কাজ করেন।

শামীম বলেন: আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও খিজির ভাইয়া সিলেট ক্যাডেট কজেলের ছাত্র ছিলেন। আমাদের আলাদা একটা কমিউনিটি আছে। তিনি আমাকে যখন তার ছবিতে কাজের কথা জানান; পরে গল্প, চরিত্র জেনে আমার কাছে সলিড মনে হয়েছে। তাই কাজটি করেছি।

‘মিস্টার বাংলাদেশ’ শামীম অভিনীত প্রথম ছবি। এর আগেও তার কাছে একাধিক ছবিতে কাজের অফার এলেও তিনি করেননি। এ বিষয়ে শামীমের ভাষ্য: আমি নাটকে কাজ করছি। এখান থেকে অভিনয় শিখছি। চলচ্চিত্রে কাজের জন্য উপযুক্ত মনে করিনি। তাই এতদিন করিনি।

Reneta

‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে শামীম বলেন: আমি এখানে তোতলা! কিন্তু শুটিং শুরুর ১৫ মিনিট আগে চরিত্র করতে বলা হয়। প্রস্তুতি ছাড়াই সাংবাদিক, ভিতু ও তোতলা সবগুলো একটা চরিত্রে মিশিয়ে করেছি। ওভার অ্যাক্টিং করিনি, ন্যাচারাল কাজ করেছি। সবমিলিয়ে কাজটা খুব ভালো হয়েছে।
একজনের প্রতিবাদ, দেশের প্রতিবাদ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নির্মাণ হয়েছে মিস্টার বাংলাদেশ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা শানু, টাইগার রবি, মেরিয়ান প্রমুখ।

আজকের সংবাদ সম্মেলনের মূল্য উদ্দেশ্য ছিল ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার উন্মোচন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিজির হায়াতজাগোমিস্টার বাংলাদেশলিড বিনোদনশামীম হাসান সরকার
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

সেই কালরাতে রোকেয়া হল

পরবর্তী

আলোর মিছিল

পরবর্তী
জাহানারা ইমাম

আলোর মিছিল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT