চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস্টার ওয়ার্ল্ড’-এর প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ১৬, জুলাই ২০১৯
বিনোদন
A A
ছবি: মিস্টার ওয়ার্ল্ড-এর অফিশিয়াল পেইজ

ছবি: মিস্টার ওয়ার্ল্ড-এর অফিশিয়াল পেইজ

গেল দুই বছর ধরে সাফল্যের সাথে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজন সম্পন্ন করার পর চলতি বছরেও শুরু হয়েছে সেই আনুষ্ঠানিকতা। তবে এবছর শুধু সুন্দরী নারীদের জন্যই নয়, প্রথমবারের মতো এবার সুন্দর পুরুষদের জন্য ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজন করতে যাচ্ছে অন্তর শোবিজের সহ-প্রতিষ্ঠান এক্সপোজার লিমিটেড।

এ নিয়ে মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এক্সপোজার লিমিটেডের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ খুঁজে বের করার এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ।

এই প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে ১০ দিন আগে। নিবন্ধন শেষ হবে ১৭ জুলাই (বুধবার) মধ্যরাতে। নিবন্ধের জন্য ওয়েবসাইট -এ ক্লিক করে বিস্তারিত জেনে আবেদন করার কথাও জানান আয়োজক স্বপন চৌধুরী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এক্সপোজার লিমিটেড লাইসেন্সিং এন্ড কমপ্লায়েন্স ডিরেক্টর রেজাউল করিম, সিওও সজীব রশিদ ও ইভেন্ট ডিরেক্টর কিষাণ ভুঁইয়া।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রতিযোগীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৭ ইঞ্চি। আবেদনকারীকে হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী, উত্তম নৈতিক গুণাবলী সম্পন্ন। প্রতিযোগীকে অবিবাহিত হতে হবে। প্রতিযোগী যদি ডিভোর্সপ্রাপ্ত হয় তাতে কোনো সমস্যা নেই। তবে বিবাহিত বা সংসারী প্রতিযোগী অযোগ্য বলে গণ্য হবে। বাংলাদেশ থেকে বিজয়ী প্রতিযোগী ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ‘মিস্টার ওয়ার্ল্ড ২০১৯’ এর বিশ্বমঞ্চে লালসবুজের পতাকার প্রতিনিধি করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি জুলাই মাসের মধ্যেই ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ খুঁজে বের করা হবে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, এমন একজন বাংলাদেশি প্রতিযোগী খুঁজে বের করা হবে যিনি কিনা নিজের প্রেরণা ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাইলফলক স্থাপন করতে সক্ষম হবেন। ইতোমধ্যেই প্রায় ৫ হাজার প্রতিযোগীর আবেদন জমা পড়েছে বলেও জানান আয়োজক।

গেল বছর ‘মিস্টার ওয়ার্ল্ড’-জয় করেছেন ভারতের রোহিত…

আগামী তিনবার ‘মিস্টার ওয়ার্ল্ড’-এর বিশ্বমঞ্চে অংগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। এবারের প্রতিযোগিতায় কারা বিচারক থাকবেন শিগগির বিস্তারিত জানানো হবে বলে জানান স্বপন চৌধুরী। সংবাদ সম্মেলনে এও জানান, মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার পরেই শুরু হবে মেয়েদের নিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা।

Reneta

১৯৯৬ সালে শুরু হয় পুরুষদের জন্য আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে লন্ডন ভিত্তিক সংস্থা মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন। প্রতি দু’বছর পর পর আয়োজিত হয় ‘মিস্টার ওয়ার্ল্ড’। সর্বশেষ যিনি মিস্টার ওয়ার্ল্ড খেতাব পেয়েছেন তিনি ভারতের হায়দ্রাবাদের রোহিত খানদেওয়াল।

Jui  Banner Campaign
ট্যাগ: ফিলিপাইনভারতমিস ওয়ার্ল্ডমিস্টার ওয়ার্ল্ডলিড বিনোদনস্বপন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যাচাই করা হবে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অনেক দিন পর নানি বাড়ি এসেছি, ধানের শীষে ভোট চাইতে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT