চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিসবাহ-ইউনুসকে ‘বিশেষ উপহার’ দিল বোলাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বিদায়ী সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক মিসবাহ-উল হক ও ইউনুস খানকে ‘বিশেষ উপহার’ দিল পাকিস্তানের বোলাররা। পেস-স্পিন দাপটে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে দুই অভিজ্ঞ তারকাকে জয় উপহার দেয় আমির-ইয়াসিররা। ফলে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।

দেড় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় কিংসটনে টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সেটা হতে দেননি পাকিস্তানি বােলাররা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৬ রানে অলআউট করার পর ১২১ রানের লিড নিয়ে ৪০৭ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ব্যাটসম্যানদের দাঁড়াতে দেননি ইয়াসির-আব্বাস-আমিররা। ম্যাচের চতুর্থ দিন ৪ উইকেটে ৯৩ রানে শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। আর শেষ দিনে ৬ উইকেট হাতে নিয়ে ড্র ভাবনায় মাঠে নামে তারা।

কিন্তু এদিন পাকিস্তানি বোলারদের দাপটের কাছে দুই ঘন্টাও টিকতে পারেনি হোল্ডার বাহিনী। ৫৯ রানে শেষ ছয় উইকেট হারিয়ে ক্যারিবীয়রা অলআউট হয় ১৫২ রানে। এতে দুই সেশন হাতে রেখে পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৩২ রানের।

প্রথম ইনিংসে মোহাম্মদ আমির নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে তারই ফটোকপি করেন ইয়াসির। ৬৩ রান খরচায় ৬ উইকেট নেন এই লেগস্পিনার। আর ২০০২ সালের পর প্রথমবার এক টেস্টের দুই ইনিংসে দুই পাকিস্তানি বোলার ৬ উইকেট নিলেন।

মামুলি টার্গেট তাড়া করতে নেমে তাড়াহুড়া করতে গিয়ে ৩ উইকেট হারায় পাকিস্তান। আহমেদ শেহজাদ, আজহার আলী ও ইউনুস খানকে হারায় তারা। তবে ক্রিজে নেমে দল জেতাতে সময় নেননি মিসবাহ। মাত্র তিন বল মোকাবেলা করে দুই বিশাল ছক্কায় খেলা শেষ করেন তিনি।

ম্যাচ সেরা হয়েছেন দুই ইনিংসে ৮ উইকেট নেয়া ইয়াসির শাহ। দুদলের পরের ম্যাচ শুরু হবে ৩০ এপ্রিল বার্বাডোজের কিংসটন ওভালে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

পরবর্তী

আজ ঢাকা আসছেন ডেভিড ক্যামেরন

পরবর্তী

আজ ঢাকা আসছেন ডেভিড ক্যামেরন

মৌলভীবাজারে অটোরিকশায় গাছ পড়ে নিহত ২

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT