চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিসবাহ’র ছক্কা রেকর্ড, শক্ত অবস্থানে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়ক মিসবাহ-উল-হকের শতরানে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এদিন শতরানের সঙ্গে পাকিস্তানের পক্ষে টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও করেছেন তিনি। দিনশেষে ৪ উইকেটে ২৮২ রান তুলেছে পাকিস্তান।

১০২ রান নিয়ে উইকেটে আছেন মিসবাহ। তার সঙ্গী আসাদ শফিক খেলছেন ৪৬ রান নিয়ে। টেস্ট ক্রিকেটে এটি তার নবম টেস্ট শতক। প্রায় এক বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ইউনিস খান ৫৬ ও সান মাসুদ ৫৪ রান করেন।

ছক্কার রেকর্ডটা অবশ্য সতীর্থ ইউনিস খানের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে মিসবাহকে। ইউনিস ৬০টি ছক্কা মেরেছেন ১০৩ ম্যাচে। সেখানে মিসবার ৬০ ছক্কা ঠিক ৬০ ম্যাচে। দুজনে খেলছেন একই সঙ্গে। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ দুজনের সামনেই। ছক্কা মারায় তৃতীয় অবস্থানে আছেন ওয়াসিম আকরাম। তিনি ১০৪ ম্যাচে মেরেছেন ৫৭টি ছক্কা। এর পর আছেন ইমরান খান। তিনি ৫৫টি ছক্কা মেরেছেন ৮৮ ম্যাচে। আর মাত্র ২৭ টেস্ট খেলে ৫২টি ছক্কা হাঁকিয়েছেন বুমবুম শহীদ আফ্রিদি।

টেস্টে ছক্কার বিশ্ব রেকর্ড থেকে মিসবাহরা অবশ্য অনেক দূরে। ১০০ ছক্কা নিয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। ৯৮ ছক্কা নিয়ে এই রেকর্ড নিজের করে নেওয়ার অপেক্ষায় আছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলিত শিশু পোড়ানোকে ‘কুকুর পেটানো’ বললেন ভারতীয় সাবেক সেনাপ্রধান

পরবর্তী

ডি’ভিলিয়ার্স বিস্ফোরণমুখে ভারতের ঘাম ঝড়ানো জয়

পরবর্তী

ডি’ভিলিয়ার্স বিস্ফোরণমুখে ভারতের ঘাম ঝড়ানো জয়

তল্লাশি চালাতে গিয়ে রাজধানীতে পুলিশ কর্মকর্তা খুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT