চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশেল লিয়নস: শত শত মৃত্যুদণ্ডের এক প্রত্যক্ষদর্শী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৭, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোককে মৃত্যুদণ্ড দেয়া হয় টেক্সাসে। সেখানকার একজন সাবেক নারী কর্মী নিজ চোখে দেখেছেন শত শত মৃত্যুদণ্ড। তার ওপর এসব দৃশ্যের গভীর প্রভাবের কথা সম্প্রতি বর্ণনা করেছেন মিশেল লিয়নস নামের ওই নারী।

বিবিসি জানায়, দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে রিয়নস এসব মৃত্যুদণ্ড দেখেন। প্রথমে পত্রিকার প্রতিবেদক হিসেবে এবং পরে টেক্সাসের বিচার বিভাগের একজন মুখপাত্র হিসেবে। নিজের পেশার কারণেই এমন অভিজ্ঞতার মুখোমুখী হতে হয়েছে মিশেলকে।

২০০০ থেকে ২০১২ সালের মধ্যেই প্রায় ৩শ নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখেন তিনি। প্রথম মৃত্যুদণ্ড দেখেন ২২ বছর বয়সে। জেভিয়ের ক্রুজ নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের কার্যকরের পর নিজের একটি জার্নালে তিনি লেখেন, ‘‘বিষয়টিতে আমি স্বাভাবিক ছিলাম। আমার কী কষ্ট পাওয়া উচিত?”

‘ডেথ রো: দ্য ফাইনাল মিনিটস’ নামে স্মৃতিকথায় লিয়নস লেখেন, মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখাটা ছিল আমার কাজের একটি অংশ। আমি ছিলাম মৃত্যদণ্ডের পক্ষে।

তিনি লেখেন, আমার মনে হতো কিছু অপরাধের জন্য মৃত্যুদণ্ড সবচেয়ে কার্যকর শাস্তি। আর যেহেতু আমি তরুণ এবং একগুঁয়ে ছিলাম, তাই আমার কাছে সবকিছু ছিল সাদা ও কালো।

তিনি আরো লেখেন, আমি যদি ওই সব ঘটনার কথা বিশ্লেষণ করি, তাহলে তা আমাকে অনেক বেশি আবেগী ও চিন্তিত করে তোলে, আমি ভাবি, আমার পক্ষে কিভাবে আমি মাসের পর মাস বছরের পর বছর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ঐসব কক্ষে ফিরে যেতাম?

টেক্সাসে মৃত্যুদণ্ড কার্যকরের একটি ঘর

যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলোর চেয়ে টেক্সাসে মৃত্যুদণ্ডের হার যে বেশি একটি পরিসংখ্যানেই তা বোঝা যায়। কেবল ২০০০ সালেই সেখানে ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ সোনমের গায়ে হলুদ, কাল বিয়ে

পরবর্তী

গাজীপুর সিটি নির্বাচন: স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি

পরবর্তী
গাজীপুর সিটি

গাজীপুর সিটি নির্বাচন: স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি

সালাহ’র ওপর ক্ষেপেছেন ক্লপ!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT